শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে উঠতি বয়সী ছাত্র ও যুব সমাজ ধূমপানে আসক্ত! আইনের প্রয়োগ নেই

সিগারেট প্যাকেটের গায়ে ধূমপান বিরোধী বিভিন্ন স্লোগান ও ধুমপান করলে মানদেহের বিভিন্ন অসুখের কথা উল্লেখ করা হলেও রাজগঞ্জে ধূমপায়ীদের সংখ্যা কমছে না। বরং দিন দিন বেড়েই চলেছে ধূমপায়ীদের সংখ্যা। বিশেষ করে উঠতি বয়সীরা ধূমপানে আসক্ত হচ্ছে। কাজে আসছে না ধূমপান বিরোধী আইন।

সরেজমিনে রাজগঞ্জ বাজারে দেখাগেছে, চায়ের দোকান, হোটেল রেস্তোরাসহ মোড়ে মোড়ে পাবলিক প্লেসে বসে প্রকাশ্যে ধূমপান করছে বিভিন্ন বয়সি মানুষ। এদের কারণে ধূমপান না করা মানুষেরা হোটেল রেস্তোরায় স্বাভাবিক ভাবে বসতে পারে না। এছাড়া কিছু চায়ের দোকানের পিছনে বাড়তি রুম করা রয়েছে। সেখানে স্কুল, কলেজ পড়ুয়া উঠতি বয়সি ছেলেরা ধূমপান করে থাকে। যে কারণে অভিভাবক মহল তাদের ছেলেদের নিয়েও সংকিত রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর ধূমপানের কারণে হাজার হাজার মানুষ ক্যান্সার, ফুসফুসের সমস্যা, হৃদরোগ ও স্ট্রোক জনিত সমস্যা হয়ে মারা যাচ্ছে। এসব জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দিয়েও কোনো ভালো ফলাফল আসে না। যে কারণে ধূমপানের বিরুদ্ধে জরিমানার আইনও করা হয়েছে। কিন্তু কে শোনে কার কথা। ধূমপান চলছে তো চলছেই। ফলে পরিবেশ দূষণ হচ্ছে। ধূমপায়ীর আশপাশের অধূমপায়ীরাও ধূমপানজনিত রোগে আক্রান্ত হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ের একজন চায়ের দোকানদার বলেন, সিগারেট বিক্রি এতো পরিমান বেড়েছে, যে মুহুর্তের মধ্যে প্যাকেট প্যাকেট সিগারেট বিক্রি হয়ে যাচ্ছে। সে আরো বলেন, সিগারেট পানকারিরা হচ্ছে উঠতি বয়সি ছাত্র ও যুব সমাজই বেশি। এরা সবাই লুকিয়ে লুকিয়ে ধূমপান করে। এরকম বহু দোকান রয়েছে, যেখানে লুকিয়ে লুকিয়ে ধূমপান করা যায়। আর এইসব পয়েন্টগুলোতে উঠতি বয়সি ছাত্র ও যুব সমাজরাই বেশি।

রাজগঞ্জ এলাকার মোঃ আতিয়ার রহমান নামের একজন অভিভাবক জানান, ছেলেদের নিয়ে খুব চিন্তায় আছি। বাজার ঘাটে যেয়ে ছেলেরা যদি ধূমপানসহ মাদকের ছোবলে পা দেয়, তাহলে তো রক্ষাই নেই। বহু ছেলে তাদের জীবন শুরুর আগেই সঙ্গো দোসে নষ্ট হয়ে যাচ্ছে।
এরকম আরো একজন অভিভাবক জানান, উঠতি বয়সিরাই ভবিষ্যৎ যুগের নির্মাতা। তাই এই সমাজকে ধূমপানমুক্ত রাখতে হবে। এই উঠতি তরুণ সমাজ সিগারেটের ধোঁয়ার মধ্যে সুখ খোঁজে। কোনো ব্যক্তির মাদক জীবনের শুরু হয় ধূমপানের মধ্য দিয়ে এবং ধীরে ধীরে বিভিন্নরকম মাদকদ্রবের প্রতি আকৃষ্ট হয় সে। এভাবে ধ্বংস হয় দেশের সম্ভাবনাময় তরুণ সমাজ। তাই আইনের যথাযথ প্রয়োগ চাই।

এলাকার সচেতন মহল বলেন, সরকারের ধূমপান বিরোধী আইন রাজগঞ্জ এলাকায় যথাযথ ভাবে প্রয়োগ করলে কমতে পারে ধূমপায়ীদের সংখ্যা। বাচানো যাবে পরিবেশটাও। তাই বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু