সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরের রাস্তা মাটি ব্যবসায়ীদের দখলে! সামান্য বৃষ্টিতে কর্দমাক্ত

কলারোয়ার জয়নগরের রাস্তা এখন মাটি ব্যবসায়ীর দখলে। সামান্য বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে রাস্তার বেহাল দশা হয়েছে। চলাচলের অযোগ্য প্রায়। চরম ভোগান্তিতে পড়েছেন পথচারি ও চালকরা।

রবিবার ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তায় পড়ে থাকা মাটি বৃষ্টির পানিতে ভিজে কাঁদায় পরিণত হয়ে পড়ে। যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মাটি কাদায় পরিণত হয়েছে।

স্থানীয় দের অভিযোগ, ভাটায় অবৈধ মাটি বহন ও এলাকার অসাধু মাটি ব্যবসায়ীদের কারণে রাস্তার বেহাল দশা। দানব ট্রাক্টর ও ট্রলি দিয়ে মাটি বহনকালে রাস্তায় ছড়ানো ছিটানো মাটি বৃষ্টিতে ভিজে কাঁদা মাটিতে পরিনত হয়ে মরন ফাঁদে পরিনত হয়েছে। পিচের রাস্তা নাকি মাটির রাস্তা বোঝার উপায় নেই।

জয়নগর ইউনিয়নের প্রায় প্রতিটি রাস্তায় একই অবস্থা। তবে ভয়াবহ অবস্থা হয়েছে জয়নগর বাজারের পাশে রথখোলা থেকে ধানদিয়া চৌরাস্তা পর্যন্ত ২/৩ কিঃ মিঃ রাস্তা এখন মরন ফাঁদে পরিনত হয়েছে।

জানা গেছে নীলকন্ঠপুরের পাশে অবস্থিত গাজী ব্রিক্স এর জন্য প্রয়োজনীয় মাটি জয়নগর, ধানদিয়া, নীলকন্ঠপুর, বাঁটরা, আহসানগর সহ পার্শ্ববর্তী এলাকা থেকে সংগ্রহ করে দানব আকৃতির ট্রাক্টর দিয়ে এবং সম্প্রতি এলাকায় কিছু মাটি ব্যাবসায়ী প্রশাসনের নাকের ডগায় দানব আকৃতির ট্রাক্টর ও মিনি ট্রলি দিয়ে মাটি বহন করে রাস্তার বেহাল দশা করছে বলে এলাকাবাসী অভিযোগ করছে।
তারা বলছেন, দ্রুত ব্যবস্থা গ্রহন না করলে রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে যাবে এবং দূর্ঘটনার কবলে পড়বে পথচারীরা ও চালকরা।

জয়নগর ইউনিয়নের পার্শ্ববর্তী তালা উপজেলার ফুলবাড়িয়া জনতা ব্যাংকের ক্যাশ অফিসার বজলুর রহমান জানিয়েছেন, পিচ রাস্তায় কাঁদা মাটিতে পরিণত হওয়ায় সব ধরণের যানবাহন চালাতে মুসকিলে পড়তে হয়। বিশেষ করে দুই চাকার মটর যান বেশি দূর্ঘটনার শিকার হয়।
তিনি আরও বলেন, এই অবস্থায় রাস্তার যেমন ক্ষতি হচ্ছে তেমনি দূর্ঘটনার সম্ভবনা থাকছে।

ধানদিয়া ইসলামী ব্যাংক শাখার কর্মকর্তা নাজমুল বাশার টিটু জানিয়েছেন, পিচের রাস্তাটি কাদামাটিতে পরিণত হয়েছে। যার কারণে দুই চাকার মটর বাইক সহ বিভিন্ন যানবাহন দূর্ঘটনার কবলে পড়ছে।
তিনি আরও জানিয়েছেন, ভয়ে ভয়ে মটর বাইক চালাতে হচ্ছে। ভীষন পিচ্ছিল হয়ে গেছে, বাইকের চাকা স্লিপ করছে।

৮নং জয়নগর ওয়ার্ডের ইউপি সদস্য রওশন আলী খাঁ জানান, অসাধু মাটি ব্যবসায়ীদের দৌরাত্ব বেড়ে গেছে এলাকায়।
অতিসত্তর প্রশাসনকে ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব