শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে লিচুর বিচি গলায় আটকে মায়াজ হাসান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) বিকাল ৫টার দিকে মনিরামপুর পৌরসভার জুড়ানপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশু মায়াজ জুড়ানপুর কাজী পাড়ার গ্রামের আইনুল হকের ছেলে।

নিহতের স্বজনরা জানান- বিকাল ৫ টার দিকে পিতার সাথে বসে শিশু মায়াজ লিচু খাচ্ছিল। এসময় অসাধারণতাবসত লিচুর বিচি মুখে দিলে তা গলায় আটকে যায়। এ সময় শিশুর মুখ কালো হয়ে যায় এবং সে শ্বাস নিতে পারছে না। পরে পরিবারের সদস্যরা তাকে মনিরামপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করে।

পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুয়াদা বাজারে পৌছুলে শিশু মায়াজ মারা যায়। এ বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. দেবাশীষ বিশ্বাস বলেন- গলায় লিচুর বিচি আটকে যাওয়া শিশুকে বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হোগলাডাঙ্গা কেজি কেএম মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও শিশুর পিতা আইনুল হক। রোববার রাত ১০ টার দিকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান মায়াজের দাফন সম্পন্ন হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি