শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা ছাত্রদলের আহবায়ক ফরহাদকে স্বপদে পূর্নবহালের দাবি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদকে স্বপদে পূর্নবহালের দাবি জানিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ মে) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দেবহাটা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুররুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ মে দেবহাটা উপজেলার সরকারি খান বাহাদুর আহসান উলাহ কলেজে ছাত্রদলের কমিটি নির্ধারণে ভোট হয়। ভোটে সভাপতি পদে রাকিব হোসেন ও ইমারন হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ও শরিফুল ইসলাম বাবু প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৬২ জন ভোটারের মধ্যে ১৮৯ জন ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে সভাপতি পদে রাকিব ৮৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ৮৭ ভোট পেয়ে পরাজিত হয়। কিন্তু ফলাফল ঘোষনার পর সন্দেহ হলে সাধারণ সম্পাদক প্রার্থী ইব্রাহিম হোসেন টীমের কাছে ভোট পুনারায় গণনার আবেদন করে। পরে পুনঃ গণনা শেষে সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ৯৮ ভোট পান এবং তাকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে সভাপতি প্রার্থী রাকিবও পুনরায় তার ভোট গণনার আবেদন জানালেও টীমের সদস্যরা সেটি গ্রহণ করেননি। এক পর্যায়ে ইমরান ফরহাদ বিষয়টি পুনবিবেচনার আবেদন জানালে টীমের নেতৃবৃন্দ খুলনায় গিয়ে ভোট গণনার কথা বলেন। এঘটনার পর কোন প্রকার কারণ দর্শানোর নোটিশ বা সতর্ক ছাড়াই ইমরান ফরহাদকে অব্যাহতি দিয়ে পত্র পাঠায়। যা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক এবং সংগঠনের পরিপন্থি।

নুররুজ্জামান আরো বলেন, নির্বাচনে ভোট গণনায় কারচুপির প্রতিবাদ ও জনসম্মুখে পূনরায় ভোট গণনার দাবী জানানোর কারণে ইমরান ফরহাদকে ছাত্রদল থেকে অব্যাহতি দেয়া হয়। আমরা যতদূর জেনেছি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ প্রকৃত বিষয়টি অবগত নন। অবগত থাকলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয় এধরনের সিদ্ধান্ত নিতেন না। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে প্রকৃতঘটনা আড়াল করে ইমরান ফরহাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে বিভাগীয় টীম। প্রকৃত ঘটনা আমরা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ জেলা, বিভাগীয় এবং কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দের কাছে তুলে ধরতে চাই। যাতে আমাদের নেতা ন্যায় বিচার পান এবং স্বপদে ফিরে আবারো দলের হাল ধরে দেনহাটা উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে দলের জন্য ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, ইমরান ফরহাদ দেবহাটা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সর্বোচ্চ মামলার আসামী। বারবার কারাবরণকারি। সন্ত্রাসী ছাত্রলীগের হাতে নির্যাতিত। এধরনের একজন নেতাকে কোন প্রকার নোটিশ ছাড়াই অব্যাহতি প্রদান করায় আমরা বিস্মিত হয়েছি। ফরহাদ এর মত ত্যাগী শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের এভাবে অব্যাহতিতে দল ক্ষতিগ্রস্থ হবে। ত্যাগী নেতাকর্মীরা দলের প্রতি আস্থা হারাবে। তিনি অবিলম্বে উপজেলার ত্যাগী নেতা ইমরান ফরহাদকে পুনরায় স্বপদে বহাল করার জন্য কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের প্রতি বিনীত অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক চঞ্চল, রাকিবুল, অসাদুল, কবিরুল, মিলন, রাকিব, তারিবা মনোয়ার, মুছা করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা