শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তির মূল্যায়ন সভা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন(১ম সংশোধিত) প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন প্রকল্পের ডিএই কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মূল্যায়ন সভায় মুখ্য আলোচক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি প্রকল্পের সকল কার্যক্রম সহজভাবে উপস্থাপন ও অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন।

স্মার্ট প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের সহজ ও কার্যকর পদ্ধতির ব্যাখ্যা করা হয়। জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনে সক্ষম ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণ ও পতিত জমি চাষের আওতায় নিতে বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে নারকেল গাছের পরিচর্যা ও ফলন বাড়ানোর পদ্ধতি তুলে ধরা হয়। সবমিলিয়ে স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উচ্চ ফলনশীল ফল ও সবজি চাষের সবধরনের পদ্ধতি মূল্যায়ন সভায় সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, প্রকল্পের মনিটরিং অফিসার ধিমান মজুমদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাঈদ আলি গাজী, বিশাখা সাহা, মাহবুবুর রহমান মফে, শেখ সোহেল রানা, কৃষি উদ্যোক্তা আতিয়ার রহমান, শিখা রানী চক্রবর্তী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত