বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ভূমি অফিসের পিয়ন আশিক কর্তৃক সেবাগ্রহীতার উপর মারমুখি আচারণ

খাজনা আদায়ে বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ করায় যশোরের মণিরামপুরে সেবাগ্রহীতার স্বজনকে মারতে উদ্যত হয়েছেন ইউনিয়ন ভূমি অফিসের এক অফিস সহায়ক (পিয়ন)। গত বৃহস্পতিবার বিকেলে অফিস সময়ের শেষমুহূর্তে উপজেলার নেহালপুর ভূমি অফিসে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত অফিস সহায়কের নাম আশিকুর রহমান। তিনি অনলাইনে ১০ টাকার দাখিলা কেটে এক নারী সেবাগ্রহীতার কাছ থেকে ১০০ টাকা নিয়েছেন বলে অভিযোগ। ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে হলেও শুক্রবার রাত থেকে এই সংক্রান্ত দুটি খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়- এক যুবক নেহালপুর ভূমি অফিসে ঢুকে পিয়ন আশিকুর রহমানকে সালাম দিয়ে এটা কতো টাকা নিয়েছেন জানতে চায়। তখন আশিক বলেন- ১০ টাকা। এরপর ওই যুবক ফের জানতে চান, কতো টাকা নিয়েছেন? পাশ থেকে এক নারীকণ্ঠ বলেন, ‘১০০ টাকা নেছে।’ তখন ১০০ টাকা নেওয়ার কারণ জানতে চাইলে আশিক বলেন- অনলাইনে আবেদন করতে হয় না? এরপর মোবাইলফোনের দিকে নজর গেলে আশিক বলেন- আপনি ভিডিও করছেন কেন? একপর্যায়ে বাকবিতণ্ডায় জড়ালে আশিক ওই যুবককে মারতে উদ্যত হয়ে অফিস থেকে বেরিয়ে যেতে বলেন এব বেয়াদব বলে গালি দেয়। নেহালপুর এলাকার আবু হুরায়রা নামে ওই যুবক বলেন- বহুদিন ধরে নেহালপুর ভূমিঅফিসে সেবা দেওয়ার নামে বাড়তি টাকা নেওয়া হয়। আমি বিষয়টি একাধিকবার এসিল্যান্ডকে জানিয়েছি। কিন্তু কার্যত কোনো ফল হয়নি। আমার মা বৃহস্পতিবার বিকেলে নেহালপুর অফিসে আমাদের দুই শতক জমির খাজনা দিতে যান। ওই সময় নায়েব অফিসে ছিলেন না। অফিসের পিয়ন আশিক অনলাইনে ১০ টাকার খাজনা কেটে দিয়ে ১০০ টাকা নিয়েছেন। এরপরই আমি আশিকের কাছে বাড়তি টাকা নেওয়ার কারণ জানতে চেয়ে মোবাইলফোনে ঘটনার ভিডিও ধারণ করতে থাকি। এতে ক্ষিপ্ত হয়ে পিয়ন আশিক আমাকে মারতে তেড়ে আসে। আবু হুরায়রা বলেন- আমি বিষয়টি সাথে সাথে এসিল্যান্ডকে জানিয়েছি। শুক্রবার হোয়াটসঅ্যাপে জেলা প্রশাসককে জানিয়েছি। তারা ব্যবস্থা নিতে চেয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশিকুর রহমান বলেন- বৃহস্পতিবার অফিসের শেষসময়ে নায়েব শাহাদাৎ হোসেন একটি নিলামের কাজে বাইরে ছিলেন। এসময় একজন নারী খাজনা দিতে আসেন। তাকে খাজনা রশিদ দেওয়ার পর তার এক আত্মীয় (যুবক) এসে আমার সাথে উগ্র আচরণ করে। বাড়তি টাকা নেওয়ার বিষয়ে আশিক বলেন- খাজনা দিতে গেলে অনলাইনে আবেদন করা লাগে। আবেদনে আমরা ১০০ টাকা নিই। আবেদন মঞ্জুর হলে তারপর খাজনা পরিশোধ করা যায়। সেবাগ্রহীতা নারী বলে আমি ১০ টাকা কম নিয়ে ১০০ টাকায় তার দাখিলা কেটে দিয়েছে। সেবাগ্রহীতার স্বজনকে মারতে উদ্ধত হওয়ার কারণ জানতে চাইলে আশিকুর রহমান বলেন- রংচং লাগিয়ে ভিডিও ফেসবুকে ছাড়া হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন- অনলাইনে খাজনা পরিশোধ করতে আবেদনের প্রয়োজন হয় না। যা খাজনা আসবে তা নিতে হবে। এসিল্যান্ড বলেন- আশিকের বিষয়টি বৃহস্পতিবার অফিস শেষসময়ে দেখেছি। তাকে নেহালপুর থেকে সরিয়ে ভোজগাতী ভূমি অফিসে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার অফিস খুললে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হবে। তারা যা সিদ্ধান্ত দেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম