বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় আবদুল গফফার (৫০) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নিহত হয়েছেন।
তিনি পৌরসভার মোহনপুর গ্রামের মৃত. বাঁকা আলী বিশ্বাসের ছেলে।

ঘাতক পরিবহনটি পুলিশ আটক করে থানা হেফাজতে রেখেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়- রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আবদুল গফফার মোটরসাইকেল যোগে মনিরামপুর পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মনিরামপুর পল্লী বিদ্যুতের সন্নিকটে পৌছালে পিছন দিক থেকে আসা যশোরগামী নিউ হানিফ পরিবহনটি তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা কর্তব্যরত চিকিৎসক ডা. ফরিদুল ইসলাম তাকে মৃত. ঘোষণা করেন।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘাতক নিউ হানিফ পরিবহনটিকে উপজেলার কুয়াদা এলাকা থেকে আটক করা হয়েছে এবং থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি