শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ২

যশোরের মনিরামপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই জন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজারহাট-চুকনগর মহাসড়কের মনিরামপুর হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়- যশোরগামী একটি মালবাহী ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান সড়ক পার হওয়ার সময় দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানের মধ্যে দুই নারী ও এক শিশু ছিল। ভয়াবহ এই সংঘর্ষে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানচালক উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) মারা যান।

হাসপাতালে নেওয়া হলে মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবি’র স্ত্রী রুপা খাতুন (৪৫) মারা যান।
এছাড়াও নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার একবছর বয়সী শিশু কন্যা গুরুতর আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী রোকনুজ্জামান রিকন বলেন- দুপুরে হাসপাতালে মোড়ে ইঞ্জিনচালিত চালিত ভ্যান রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক স্বজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক মারা যান।

মনিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অফিসার সাফায়াত বলেন- মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া অন্যদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে রুপা নামে অপর এক গৃহবধূ মারা যায়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফউদ্দিন বলেন- হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মনিরামপুর থানার উপ-পরিদর্শক অমিত কুমার দাস জানান- স্থানীয়দের সহযোগীতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি