বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

যশোরের মনিরামপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বোরহান উদ্দিন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহানউদ্দিন কুলটিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের জহিরুল ইসলাম বাবুর ছেলে। সে বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা বলেন- বোরহান উদ্দিন ও জাহিদ দুজনে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। মোটরসাইকেল দ্রুতগামী হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে।

এ বিষয়ে বাগডাঙ্গা-দহকুলা গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফ বলেন,- গতকাল সন্ধ্যার দিকে আমার ছেলে জাহিদ হোসেন ও বোরহান উদ্দিন আলাদা দুটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তারা বাইক চালাতে চালাতে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে বাহাদুরপুর গ্রামে ঢুকে পড়ে। হঠাৎ বোরহান উদ্দিনের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। দ্রুত তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বোরহানকে মৃত ঘোষণা করেন।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদুজ্জামান বোরহান উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার