শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের ঝাঁপায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের ৪ হাজার ৪৪৩ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার নগদ ৪৫০ টাকা।

বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী ঝাঁপা ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর এ উপহার জনপ্রতি ৪৫০ টাকা বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান সামছুল হক মন্টু।

এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব এনামুল কবির, ট্যাগ অফিসার ভগিরথ চন্দ্র, ইউপি সদস্য আব্দুল রশিদ, ইউপি সদস্য আব্দুল গফুর, তাজু হোসেন, আকবর আলী, লাকী খাতুন, ডিজিটিল সেন্টারের উদ্যোক্তা তোহামী ইসলাম সোহাগ, এনজিও প্রতিনিধি কামাল হোসেন প্রমুখ।

প্রধানমন্ত্রীর এ উপহারকালে আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান সামছুল হক মন্টু বলেন- জাতীর জনকের স্বপ্ন বাস্তবায়নে, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুফল সাধারণ মানুষ ঘরে বসে পাচ্ছেন। তাই জনগনের একজন সেবক হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার তালিকা অনুযায়ী সঠিকভাবে সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়া দায়িত্ব বলে মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া জনপ্রতি যে টাকা দিয়েছন তা পেয়ে এই গরীব এলাকার মানুষ মহা খুশী হয়েছে। তালিকার ব্যাপারে জানতে চাই তিনি বলেন- সঠিক তালিকা করেছি। আমার ইউনিয়নের সকল অসহায় মানুষ প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাবে বলে আমার বিশ্বাস।

একই রকম সংবাদ সমূহ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বাগআঁচড়ায় যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েবিস্তারিত পড়ুন

নৈরাজ্য ও অগ্নি/সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : আবুল হাসান জহির

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতারবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে বিজিবির পাশাপাশি রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশেবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন
  • কেশবপুরের সাবেক স্বতন্ত্র এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার
  • শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ