বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মমতার পুরস্কার প্রাপ্তিতে ‘খুশি’ বিজেপির শ্রাবন্তী, যা বললেন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ‘বাংলা একাডেমির’ বিশেষ সাহিত্য পুরস্কার পেয়েছেন। এটা নিয়ে সমালোচনা হলেও কেউ কেউ মমতাকে অভিনন্দনও জানাচ্ছেন।

পুরস্কার পাওয়া নিয়ে মমতাকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মমতার পুরস্কার পাওয়ার খবরে তিনি অত্যন্ত খুশি জানিয়ে শ্রাবন্তী বলেন, দিদি দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন। দিদির যে কাব্যের প্রতি ভালবাসা, তা এতদিনে সম্মানিত হলো, তা ভেবেই ভাল লাগছে আমার। আমি আশা করব, দিদি আরও ভাল কাজ করবেন এবং সম্মান পাবেন।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা বাংলা একাডেমি প্রথমবারের মতো বিশেষ সাহিত্য পুরস্কার চালু করে। এতে প্রথমবারই সাহিত্যে বিশেষ খেতাব জিতেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই খেতাবের বিজেতা হিসেবে মমতার নাম ঘোষণা করেন। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকলেও নিজ হাতে পুরস্কার গ্রহণ করেননি মমতা। তার পক্ষে ব্রাত্য বসু পুরস্কার গ্রহণ করেন।

টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী গত বছর লোকসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরে যোগ দেন। বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের তাস ছিলেন শ্রাবন্তী। তবে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান শ্রাবন্তী।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী