রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহাকাশ থেকে শূন্যে ভেসেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটদান

ট্রাম্প-বাইডেনের লড়াই জমে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট নির্বাচনের উত্তেজনার আঁচ গায়ে মাখছেন সকলেই। এমনকি, মহাশূন্যে ভেসে থেকেও নির্বাচনে অংশ নেওয়া থেকে বাদ পড়ছেন না মার্কিন নভোচারীরা। গত সপ্তাহেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন নভোচারী কেট রাবিনস।

টুইট করে এই খবর জানিয়েছে নাসা।

ভোট দেওয়ার জন্য রীতিমতো বুথ তৈরি হয়েছিল মহাকাশে। শূন্যে ভেসে ভোটদানের প্রক্রিয়া কেমন হল, তাও জানালেন ওই নারী নভোচারী। ৬ মাসের এক প্রকল্পে এই মুহূর্তে আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন মার্কিন নারী নভোচরী কেট রাবিনস এবং দুই রাশিয়ান নভোচারী। নভেম্বরে তাদের ফেরার কথা। ততদিনে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই শেষ হয়ে যাবে। তাই সময়মতো গত সপ্তাহে নিজের ভোটটা দিয়ে দিলেন কেট।

যদিও এই অভিজ্ঞতা তার এই প্রথমবারই নয়। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও এভাবেই নিজের নাগরিক অধিকার প্রয়োগ করেছিলেন তিনি। আগে এভাবে মহাশূন্য থেকে ভোট দেওয়ার কোনও আইন ছিল না যুক্তরাষ্ট্রে। ১৯৯৭ সালে একটা বিল পাশের মধ্যে দিয়ে এই আইনটি সংশোধন করা হয়। তারপরই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভোটদান গৃহীত হয়েছে।

তবে পদ্ধতি বেশ জটিল। ভোটদানে ইচ্ছুক নভোচরীদের আগে থেকে লিখিত আবেদন করতে হয়, যার আনুষ্ঠানিক নাম ফেডেরাল পোস্টকার্ড অ্যাপ্লিকেশন। তা গৃহীত হলে তবে ভোটদানের বিশেষ প্রক্রিয়া শুরু হয়। নির্দিষ্ট দিনক্ষণ স্থির করে দেওয়া হয় মহাকাশ স্টেশন থেকে ভোটদানের জন্য।

সাধারণত নাসার নভোচররা টেক্সাস ক্যাম্পাসের বাসিন্দা হিসেবে ভোট দিয়ে থাকে। কারণ সেখানে নাসার বেশিরভাগ বিজ্ঞানীর বাস। এছাড়া কেউ যদি যুক্তরাষ্ট্রের অন্য কোনও প্রদেশের বাসিন্দা হিসেবে সেখান থেকে ভোট দিতে চান, তার ব্যবস্থাও রয়েছে। তবে দ্বিতীয়টি কিছুটা সময়সাপেক্ষ, সেই তুলনায় সহজ নাসার টেক্সাস ক্যাম্পাসের বাসিন্দা হয়ে ভোট দেওয়া। এ নিয়ে দ্বিতীয়বার মহাশূন্যে ভেসেই ভোট দিয়েছেন কেট রাবিনস।

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩