বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে কালিগঞ্জের কৃষ্ণনগরে মানববন্ধন ও বিক্ষোভ

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে কালিগঞ্জের কৃষ্ণনগরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হাজার হাজার তৌহিদী জনতা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি কৃষান মজদুর হাইস্কুল মাঠ থেকে কৃষ্ণনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্তরে মিলিত হয়।

এসময় ফ্রান্সের রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা.) কে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে ফ্রান্সের যাবতীয় সব পণ্য বয়কট করার জন্য সকল মুসলিম রাষ্ট্রের প্রতি আহবান জানানো হয়।

বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন কৃষ্ণনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ও সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শে ইউনিয়ন কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব টি এম গোলাম মহিউদ্দিন, আলহাজ্ব আবু সাঈদ সরদার, সাবেক ইউপি সদস্য আবুল কালাম গাজী, মাওলানা সিদ্দিক হাসান, শেখ শাহাবাজ আলী, মাওলানা আয়ুব হোসেন আনছারীসহ হাজারও তৌহিদী মুসলিম জনতা।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু