মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানুষ জ্বীন-এর টিকিট না পেয়ে বাধ্য হয়ে হলিউডের ছবি দেখছে: সজল

এবারে ঈদের মুক্তি পেয়েছে আব্দুন নুর সজল অভিনীত ও নাদের চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘জ্বীন।’ সিনেমাটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।

ছবির প্রসঙ্গে সোমবার (১ মে) দুপুরে সজল সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেকেই বলছে জ্বীন সিনেমা দেখতে আসছে, টিকিট যখন পাচ্ছে না; তখন তারা এভিল ডেড সিনেমাটি দেখছে। এটা কি আমার জন্য কম পাওয়া?

অভিনেতা বলেন, এভিল ডেড আমরা ছোটকাল থেকে দেখে আসছি, এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। সেই সিনেমা দেখছে জ্বীন এর টিকিট না পেয়ে, বাধ্য হয়ে। একাধিকজন ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছে। আমি জেনেছি আগামী দুই দিনের টিকিট সোল্ড আউট। আমি বলবো এটা আমার জন্য পরম পাওয়া এটা আমার জন্য গর্বের।’

ঈদে মুক্তি পাওয়া ৮টি সিনেমার মধ্যে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স ৬টি সিনেমা প্রদর্শন করছে। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে রয়েছে ৫টি থিয়েটার, ধানমণ্ডি সীমান্ত সম্ভার, মিরপুর সনি স্কয়ার, মহাখালীর এসকে টাওয়ার, চট্টগ্রামের বালি আর্কেডের চেইনগুলোতে রয়েছে ৩টি করে থিয়েটার, ঢাকার মিলিটারি মিউজিমা ও রাজশাহীতে রয়েছে একটি থিয়েটার। সারাদেশে মোট ১৯ টি থিয়েটার।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটিতে ৪ টি শো চলছে, সীমান্ত সম্ভারে ৪ টি, মহাখালীতে ২ টি, মিরপুরে ৪ টি, চট্টগ্রামের বালি আর্কেডে ৪ টি, রাজশাহীতে ১ টি করে শো চলছে। মোট ১৯ টি থিয়েটারে দৈনিক ১৯ টি করে প্রদর্শনী চলছে সিনেমাটির।

কেরাণীগঞ্জের লায়ন সিনেমা হলে প্রদর্শনী বাড়িয়ে ৪ টি করা হয়েছে। যমুনা ব্লকবাস্টারেও জ্বীনের শো বাড়ানো হয়েছে। ব্লকবাস্টারে বাংলা সিনেমার মধ্যে ’লিডার আমিই বাংলাদেশ’সর্বোচ্চ ৫ টি প্রদর্শনী চলছে, এরপরেই জ্বীনের ৪ টি প্রদর্শনী।

ব্লকবাস্টার সিনেমাসের বিপণন বিভাগের সহকারী ব্যবস্থাপক মাহবুব রহমান বলেন, ‘‘আমাদের এখানে লিডার আমিই বাংলাদেশ, জ্বীন, কিল হিমসহ কয়েকটি সিনেমা মুক্তি দিয়েছি। ঈদের দিন সকালে একটু মন্দা হলেও দুপুরের পর থেকে ভালো ব্যবসা করছে। এখানে ‘লিডার আমিই বাংলাদেশ’ ৫টি শো চলছে, ‘জ্বীন’ এর ৪টি করে শো চলছে। ‘জ্বীন’ এর শো প্রথম দুটি রেখেছিলাম। এখন বাড়িয়েছি।’’

সিনেমাটির অভিনেতা আব্দুন নূর সজল দাবি করলেন,হিট হওয়ার পথে এগিয়ে চলেছে ‘জ্বীন।’ জ্বীন সিনেমায় সজলের সঙ্গে অভিনয় করেছেন পূজা চেরী, জিয়াউল রোশান, মুন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়