বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানুষের চুল দিয়ে তৈরি সোয়েটার!

এবার ফ্যাশন দুনিয়ায় নতুন চমক দিলেন নেদারল্যান্ডের বস্ত্রশিল্পী সোফিয়া কোলার। তিনি মানুষের পরিত্যক্ত চুল দিয়েই তৈরি করলেন সোয়েটার।

শীত মানে ঠান্ডা আবহাওয়া। এই ঠান্ডা থেকে বাঁচতে সবাই সোয়েটার, শাল, জ্যাকেট ইত্যাদি শীত বস্ত্রগুলো বেছে নেন। যা সৌন্দর্যও বৃদ্ধি করে। তবে সাজ পোশাক এখন শুধুই সৌন্দর্য কিংবা আরামে সীমাবদ্ধ নেই। এই মৌসুমে বিভিন্ন ব্র্যান্ড নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে আনে কীভাবে আরও নতুন নতুন উপায়ে চমকে দেওয়া যাবে ক্রেতাকে তাই নিয়ে নিত্য ভেবে চলেন বস্ত্রশিল্পীরা।

বস্ত্রশিল্পী সোফিয়া কোলার নেদারল্যান্ডসের আমস্টারডাম বসবাস করেন। এই শিল্পী মানুষের ফেলে দেওয়া চুল থেকেই তৈরি করেন নানা ধরনের পোশাক। যা সত্যিই বিস্ময়কর ও পরিবেশবান্ধবও বটে।

সোফিয়া জানান, প্রতি বছর শুধু ইউরোপেই প্রায় সাত কোটি কেজির বেশি ওজনের চুল অপচয় হয়। তাই তাদের তৈরি বস্ত্র ওই চুলকেই পুনর্ব্যবহার যোগ্য করে তুলতে চায়।

উলের মতোই চুলও তৈরি কেরাটিন তন্তু দিয়ে। আর চুল বিষাক্তও নয়, কাজেই কৃত্রিম তন্তুর তুলনায় এটি অনেক ভালো বিকল্প বলে জানানা সোফিয়া।

তার মতে, যেহেতু এর কাঁচামালের অভাব নেই এবং এটি টেকসই, হালকা ও তাপরোধী। তাই এটি সঠিকভাবে ব্যবহার করতে পারলেই ফ্যাশন দুনিয়ায় তা জনপ্রিয় হয়ে উঠবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা