শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্কিন নির্বাচন: বাইডেন ২২৭, ট্রাম্প ২০৪ ইলেকটোরাল

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। বিভিন্ন রাজ্য থেকে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। এর মধ্যেই বেশ কিছু ইলেকটোরাল কলেজের ভোটের ফলাফল হাতে এসেছে। প্রথম দিকে ট্রাম্প পিছিয়ে থাকলেও এখন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ট্রাম্প ও বাইডেনের মধ্যে।

ট্রাম্পের চেয়ে ২৩টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন।

ফক্স নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন পেয়েছেন ২২৭টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।

অন্যদিকে, ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকলেও পপুলার ভোট এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে একসঙ্গে ভোট হলেও মূলত সবার নজর থাকে ব্যাটলগ্রাউন্ড খ্যাত কয়েকটি অঙ্গরাজ্যের দিকে। এগুলোকে বলা হয় সুইং স্টেট। নির্বাচনী ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব অঙ্গরাজ্য।

এ বছর আটটি অঙ্গরাজ্যকে সুইং স্টেট বলা হচ্ছে।

এগুলো হলো ফ্লোরিডা, পেনসিলভানিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন, আইওয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনা।

আটটি অঙ্গরাজ্যে কোন প্রার্থীর অবস্থান কেমন তা নিয়ে ‘পোলস ট্র্যাকার’ এর ফলাফল প্রকাশ করেছে গার্ডিয়ান। সেখানে দেখা গেছে, ছয়টিতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবং দুটিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন।

পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে যথাক্রমে ২০টি, ১০টি ও ১৬টি ইলেকটোরাল ভোট রয়েছে। এগুলোতে বাইডেন বড় ব্যবধানে এগিয়ে আছেন।

আইওয়া ও ওহাইওতে যথাক্রমে ৬টি ও ১৮টি ইলেকটোরাল ভোট রয়েছে। এই দুই জায়গায় ট্রাম্প সামান্য ব্যবধানে এগিয়ে আছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা