সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্কিনিদের মধ্যে বেড়েছে ইহুদিবিদ্বেষ

সাম্প্রতিক বছরগুলোতে মার্কিনিদের মধ্যে ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ডেমোক্র্যাট ও স্বতন্ত্র (ইন্ডিপেনডেন্ট) ভোটারদের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়ার কারণেই এই পরিবর্তন ঘটেছে বলে জানিয়েছে ফক্স নিউজ। যুক্তরাষ্ট্রের একটি নতুন জাতীয় জরিপে এ তথ্য উঠে এসেছে।

এনবিসি নিউজের পরিচালিত এই জরিপটি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন গাজায় দুই বছর ধরে নেতানিয়াহু সরকারের আগ্রাসনের পর ডেমোক্র্যাটদের মধ্যে ইসরাইল সমর্থন একটি বিতর্কিত ইস্যুতে পরিণত হয়েছে।

ফেব্রুয়ারি ২৭ থেকে মার্চ ২-এর মধ্যে পরিচালিত জরিপ অনুযায়ী, বর্তমানে মাত্র ৩২ শতাংশ আমেরিকান ইসরাইল সম্পর্কে ইতিবাচক মত পোষণ করেন, যেখানে ৩৯ শতাংশ নেতিবাচক মত প্রকাশ করেছেন। তিন বছর আগের তুলনায় এটি বড় ধরনের পরিবর্তন; তখন ৪৭ শতাংশ মানুষ ইসরাইলকে ইতিবাচকভাবে দেখতেন এবং ৩৪ শতাংশ নেতিবাচক ছিলেন।

জরিপে দেখা যায়, ইতিবাচক মনোভাব কমার পেছনে প্রধান ভূমিকা রেখেছে ডেমোক্র্যাট ও স্বতন্ত্র ভোটারদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

২০২৩ সালে ডেমোক্র্যাটদের মধ্যে ইসরাইল নিয়ে মতামত প্রায় সমান ছিল—৩৪ শতাংশ ইতিবাচক এবং ৩৫ শতাংশ নেতিবাচক। কিন্তু সাম্প্রতিক জরিপে দেখা গেছে, এখন মাত্র ১৩ শতাংশ ডেমোক্র্যাট ইসরাইলকে ইতিবাচকভাবে দেখেন, আর ৫৭ শতাংশ নেতিবাচক মত পোষণ করেন।

স্বতন্ত্র ভোটারদের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। আগে যেখানে ৪০ শতাংশ ইতিবাচক ও ২২ শতাংশ নেতিবাচক মত ছিল, এখন তা দাঁড়িয়েছে ২১ শতাংশ ইতিবাচক এবং ৪৮ শতাংশ নেতিবাচক।

অন্যদিকে রিপাবলিকানদের মনোভাবে তুলনামূলক কম পরিবর্তন এসেছে। তাদের মধ্যে ইতিবাচক মত ৬৩ শতাংশ থেকে কমে ৫৪ শতাংশ হয়েছে, আর নেতিবাচক মত ১২ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশ হয়েছে।

জরিপটি এমন সময় করা হয়, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করেছিল। এতে আরও দেখা গেছে, আমেরিকানদের মধ্যে এখন ইসরাইলি ও ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির প্রশ্নে প্রায় সমান বিভাজন রয়েছে।

২০১৩ সালে ৪৫ শতাংশ আমেরিকান ইসরাইলের প্রতি সহানুভূতিশীল ছিলেন, যেখানে মাত্র ১৩ শতাংশ ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন। বর্তমানে এই ব্যবধান প্রায় নেই—৪০ শতাংশ ইসরাইলের প্রতি সহানুভূতি প্রকাশ করেন, আর ৩৯ শতাংশ ফিলিস্তিনিদের প্রতি।

ডেমোক্র্যাটদের মধ্যে এই পরিবর্তন সবচেয়ে বেশি। ২০১৩ সালে তারা ৩৪ শতাংশ বনাম ১৮ শতাংশ ব্যবধানে ইসরাইলের পক্ষে ছিলেন। এখন ৬৭ শতাংশ ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি দেখান, আর মাত্র ১৭ শতাংশ ইসরাইলের পক্ষে।

স্বতন্ত্র ভোটারদের মধ্যেও একই পরিবর্তন দেখা গেছে। আগে তারা ৩৭ শতাংশ বনাম ১০ শতাংশ ব্যবধানে ইসরাইলের পক্ষে ছিলেন, এখন ৩৭ শতাংশ ফিলিস্তিনিদের এবং ২৭ শতাংশ ইসরাইলের প্রতি সহানুভূতিশীল।

তবে রিপাবলিকানরা এখনও ইসরাইলের প্রতি দৃঢ় সমর্থন ধরে রেখেছেন। ২০১৩ সালে তারা ৬৭ শতাংশ বনাম ৮ শতাংশ ব্যবধানে ইসরাইলের পক্ষে ছিলেন, যা এখনো প্রায় একই—৬৯ শতাংশ বনাম ১৩ শতাংশ।

জরিপে প্রজন্মভিত্তিক পার্থক্যও উঠে এসেছে। তরুণ আমেরিকানদের মধ্যে ইসরাইলের প্রতি ইতিবাচক মনোভাব ও সহানুভূতি তুলনামূলকভাবে বেশি হারে কমেছে।

গাজায় চলমান যুদ্ধ ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধ আরও বাড়িয়েছে এবং ২০২৬ সালের প্রাইমারি নির্বাচনে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে।

উল্লেখ্য, গত আড়াই বছরে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ৭২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

তথ্যসূত্র: জিও নিউজ

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট