শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে বিক্ষোভ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ডেমি নেগারা নামে একটি দল। তারা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন সেরি পেরদানা কমপ্লেক্সের কাছে একটি গাড়ি পার্কে ‘জনগণের সমাবেশ’ নামে বিক্ষোভ সমাবেশ করে।

সংবাদমাধ্যম মালয় মেইল সূত্রে জানা যায়, কালো পোশাক গায়ে প্রায় ১০০ জন বিক্ষোভকারীর বেশিরভাগই মালয়। তাদের দাবি পূরণ না হলে আনোয়ারের নির্বাচনি এলাকা তাম্বুন, পেরাক রাজ্যে ৩০ দিনের মধ্যে আরেকটি বিক্ষোভের আয়োজন করার ঘোষণা দিয়েছে তারা।

কেন এ বিক্ষোভ করছে তারা এবিষয়ে প্রশ্ন করা হয় কিছু বিক্ষোভকারীকে। তারা জানিয়েছে, আনোয়ারের সরকার ১৮ মাস ক্ষমতায় থাকার পরে জনসাধারণের সেবা দিতে ব্যর্থ হয়েছে।

তাদের দাবিগুলো হলো- ডিজেল ও গ্যাসের দাম কমানো, দাম না বাড়িয়ে স্থানীয় চালের সরবরাহ করা এবং চাষিদের দুর্দশা থেকে রক্ষা করা, অবদানকারীদের কর্মচারী ভবিষ্যৎ তহবিল (ইপিএফ) থেকে টাকা উত্তোলনের অনুমতি ফিরিয়ে দেওয়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি কমানো, জনস্বাস্থ্য কর্মীদের অধিকার রক্ষা করা ও স্বাস্থ্য সেবার অবকাঠামো উন্নত করা এবং জনস্বাস্থ্য সেবার বেসরকারিকরণ বাতিল করা, বিরোধী সংসদ সদস্যদের জন্য সমপরিমাণ আর্থিক বরাদ্দ দেওয়া, সবার জন্য বাক স্বাধীনতা নিশ্চিত করা, এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কে দেশটির আর্থনীতিতে প্রভাব ফেলতে বাধা দেওয়া।

মালয়েশিয়ার পুলিশ এবং দি এজ জানিয়েছে, আনোয়ার বিরোধী সমাবেশের সংগঠক ও ব্যক্তিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন