শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন

মাসজিদে কুবা, সাতক্ষীরা জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে

এস এম ফারুক হোসেন, সাতক্ষীরা: মাসজিদে কুবা, সাতক্ষীরায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের মেহেদীবাগস্থ মাসজিদে কুবার আয়োজনে শেখ মশির আহম্মদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ব্র্যাক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে সাইট সেভার্স অর্থায়নে মাসজিদে কুবার সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

তিনি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধনকালে বলেন, মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত জরুরী। তার মধ্যে চোখ অত্যন্ত মূল্যবান। যে সমস্ত মানুষ চোখে দেখতে পাইনা,তাদের চোখের সমস্যা দূরীকরনের জন্য এখানে চিকিৎসা সেবা প্রদান করা হবে।মাসজিদে কুবা ধর্মীয়, সামাজিক ও সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, মাসজিদে কুবা ইতিপূর্বেও ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন, কুরআন শরীফ প্রদর্শনী, কেরাত, আজান প্রতিযোগিতা বাস্তবায়ন করেছে। শুধু তাই নই এখানে মসজিদ ভিত্তিক সকল ব্যবস্থাপনা আছে। স্বাস্থ্য সেবা মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। মাসজিদে কুবার এমন মহতি উদ্যোগ বাস্তবায়নের জন্য কমিটির সকলকে ধন্যবাদ জানাই।

স্বাগত বক্তব্য রাখেন মাসজিদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাসজিদের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, খুলনা বিএনএসবি প্রোগ্রাম ম্যানেজার মীর মিজানুর রহমান, ব্র্যাকের খুলনা ও সাতক্ষীরার সহকারী প্রোগ্রামার মোঃ মাহবুবুর রহমান, সমাজ সেবক আব্দুল মান্নান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসজিদে কুবার যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ আব্দুল করিম,শফিকুল মোল্যা, আবু জাফর, মোয়াজ্জিন আব্দুস সবুর প্রমুখ। এছাড়া মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাসজিদে কুবার ইমাম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান। উল্লেখ্য, প্রায় ৫০০ জন পুরুষ-মহিলা (বিভিন্ন ধর্মাবলম্বী) চক্ষু রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয়েছে।

এর মধ্যে ৯৪ জনকে সানি অপারেশন করা হবে এবং ৪০ জন রোগীকে চশমা প্রদান করা হয়। জনকল্যাণে মাসজিদে কুবা, সাতক্ষীরা অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার