বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মির্জা ফখরুল ও আব্বাসকে আটক নয় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে – ডিবি প্রধান

ডিএমপি’র গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক বা গ্রেফতার করা হয়নি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে ডিবিতে আনা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।

হারুন অর রশীদ বলেন, বুধবার (৮ ডিসেম্বর) ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে প্রায় ৪৭ জন পুলিশ সদস্য আহত হন। প্রচুর জানমালের ক্ষতি হয়েছে। এছাড়া বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়। ওই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

ডিবি প্রধান আরোও বলেন, আগামীকাল ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে সামনে রেখে কোনও নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা এবং সমাবেশস্থল নিয়ে আলোচনার জন্যই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, নানা কারণে সমাবেশস্থল মিরপুরের সরকারি বাঙলা কলেজই করতে হবে।

বৃহস্পতিবার মধ্যরাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার দলটির প্রেস-উইং এর সদস্য শায়রুল কবির খান এবং দুই নেতার পরিবারের সদস্যরা তাদের আটকের বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশের গোয়েন্দা শাখার একাধিক সদস্য মির্জা আলমগীরের উত্তরার বাসভবন এবং মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসভবন থেকে তাদেরকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যান।

পুলিশ ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরার পূর্ব থানা এলাকার তার নিজ বাসা থেকে আটক করে নিয়ে যায়।
এদিকে, মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের বলেন, ডিবি পুলিশ সদস্যরা গতরাত তিনটার দিকে উত্তরার বাসায় এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে।

মির্জা আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের জানান, রাত তিনটার দিকে ডিবির ৪ জন সদস্য তাদের ফ্ল্যাটে এসে তার স্বামীকে আটক করে নিয়ে যান। নিচে আরও অনেকে ছিলেন।

অন্যদিকে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, তাকে পুলিশ জানিয়েছে, কিছু সময় জিজ্ঞাসাবাদ শেষে তার স্বামীকে ছেড়ে দেয়া হবে। সুত্রঃ বাসস

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী