মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ৩০ শতাংশ কোটার দাবিতে আবারও মাঠে নামবে

সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’। আগামী ২৩ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ঢাকা বিভাগীয় সম্মেলনে এসব কথা জানানো হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান মিয়া। প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠাতা মহাসচিব শফিকুল ইসলাম বাবু। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক মামুনুর রশীদ হালদার।

বক্তারা বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরেও আমাদের দাবি পূরণ হয়নি। দুই লাখ মুক্তিযোদ্ধার সন্তান আজও অবহেলিত। কুচক্রীদের চক্রান্তে বঙ্গবন্ধুর ঘোষিত ৩০ শতাংশ বাতিল হয়ে গেছে।’

তারা আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হলে সব কোঠা বাতিল করতে হবে। দেশে অন্য কোটায় চাকরি নিয়ে তারাই এখন মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে কথা বলেন। দেশের ভিন্নমনা বুদ্ধিজীবী আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাতে মদত দেন। কিন্তু তারা পোষ্য কোটায় সন্তানদের পড়াশোনা-চাকরি করান।’

একই রকম সংবাদ সমূহ

শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান

ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছবিস্তারিত পড়ুন

  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী