শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুন্সিপাড়ায় সততা এন্টারপ্রাইজ এন্ড ট্রেডিংয়ের উদ্বোধন

চিনের ঐতিহ্যবাহী ‘কিজো’ ব্যাটারির ডিলারশিপ নিয়ে সাতক্ষীরায় ‘সততা এন্টারপ্রাইজ এন্ড ট্রেডিং’ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) জুম্মার নামাজের পর দোয়া অনুষ্ঠান ও ফিতা কেটে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মুন্সিপাড়ায় জেলা আনসার ব্যাটালিয়ন কমান্ড্যান্ট কার্যালয়ের সামনে অবস্থিত প্রতিষ্ঠনটির উদ্বোধন করা হয়।

সততা এন্টারপ্রাইজ এন্ড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী শাহানারা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক ও ঢাকা ইস্কাউটন রাজ্জাক প্লাজার মেসার্স আনজুমান ট্রেডিংয়ের স্বত্বাধিকারী এম. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিজো ব্যাটারি সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের খুলনা ডিভিশনাল ম্যানেজার মো: আলী আজম রব্বানী, হুয়াকী ইন্ডাস্ট্রিজ লি. এর খুলনা এরিয়া ম্যানেজার মো. কামরুল ইসলাম ও সাংবাদিক হাফিজুর রহমান।

বক্তারা বলেন, “ব্যাটারি চালিত রিকশা ও ভ্যানের জন্য বিশেষভাবে তৈরি করা জিংজো কোম্পানির ‘কিজো’ ব্যাটারির সেবাগত ও গুণগত মান খুবই ভালো। এ ব্যাটারির স্থায়িত্ব অন্যান্য ব্যাটারির তুলনায় দীর্ঘস্থায়ী হওয়ায় কিজো ব্যাটারিকে ‘লংজিবিলিটি’ ব্যাটারিও বলা হয়। বাংলাদেশে কিজো ব্যাটারি দীর্ঘ ৯ বছর যাবৎ চায়না থেকে সরাসরি বাজারজাত করে আসছে চায়নার জিংজো ব্যাটারি কোম্পানি”।

তিনি আরো বলেন, “শুধু বাংলাদেশে নয় বিশ্বর ১০০টি দেশে কিজো ব্যাটারি বাজারজাত করা হয়”। উল্লেখ্য, ক্যাম্পেইনের অংশ হিসেবে এদিন কয়েকটি সুসজ্জিত ব্যাটারি চালিত ভ্যান ও ইজিবাইকে কিজো ব্যাটারি, ব্যাটারির লিফলেট, ফ্লাগ নিয়ে সাতক্ষীরা শহরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় প্রদর্শনির আয়োজন করে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে সালাহউদ্দিন গাজী, মো: সাদ্দাম হোসেনসহ অর্ধশতাধিক ব্যাটারিভ্যান চালকবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন পুরাতন সাতক্ষীরা উবাই ইবনে কাআব (রা:) হাফিজিয়া মাদ্রাসার হিফজ শিক্ষক হাফেজ আবুল বাশার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী