শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসির গোল অবশেষে, পিএসজি হারালো সিটিকে

অপেক্ষা ফুরোলো, নতুন জার্সিতে প্রথম গোলটি করলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেয়ার পর প্রথম তিন ম্যাচ কেটেছে গোল ছাড়াই। অবশেষে চতুর্থ ম্যাচে গোলের দেখা পেলেন আর্জেন্টাইন জাদুকর।

তাও কি না উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। লিওনেল মেসি ও ইদ্রিসা গুইয়ের গোলে ম্যান সিটিকে ২-০ গোলে হারিয়ে চলতি চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল।

ক্লাব ব্রুগের সঙ্গে ১-১ গোলে ড্র করে শুরু হয়েছে পিএসজির এবারের চ্যাম্পিয়নস লিগ যাত্রা। বর্তমান রানার্সআপ ম্যান সিটির বিপক্ষে ম্যাচটি তাই বড় চ্যালেঞ্জই ছিলো ফরাসি ক্লাবটির জন্য। তবে মেসির জ্বলে ওঠার দিনে জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা।

মঙ্গলবার রাতের ম্যাচটিতে পিএসজির জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মা। পুরো ম্যাচে আক্রমণের আধিপত্য ছিলো ম্যান সিটির। অন্তত ১৮টি শট করে তারা। যার মধ্যে ৭টি ছিলো লক্ষ্যে। সাতটিই ফিরিয়ে গোলবার অক্ষত রাখেন ইতালিয়ান তরুণ।

তবে ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোল করে পিএসজিই। বাইলাইন থেকে কাইলিয়ান এমবাপের কাটব্যাক করা বলে পা ছোঁয়াতে পারেননি নেইমার, ক্লিয়ার করতে ব্যর্থ হন ম্যান সিটির রিয়াদ মাহরেজও। পেনাল্টি স্পটের কাছ থেকে বিনা বাঁধায় বল জালে জড়ান গুইয়ে।

পরে ম্যাচের ৭৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন মেসি। আক্রমণে ছিলো সিটিজেনরাই। পাল্টা আক্রমণে মাঝ মাঠে বল পান মেসি। সেটি ধরে দ্রুততার সঙ্গে চলে ম্যান সিটির ডি-বক্সের কাছে। গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার এমেরিক লাপোর্তাকে এড়িয়ে পাস দেন কাইলিয়ান এমবাপের উদ্দেশ্যে।

নিজের কাছে বল রাখেননি এমবাপে। প্রথম ছোঁয়ায় ফিরতি পাস দেন মেসিকে। ততক্ষণে ডি-বক্সের মুখে ফাঁকায় দাঁড়িয়ে মেসি। ফিরতি বল পেয়ে বাঁ পায়ের জাদুকরী শটে ব্যবধান ২-০ করেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার।

ম্যান সিটির বিপক্ষে এই গোলটি করে নতুন আরেকটি রেকর্ড গড়েছেন মেসি। চ্যাম্পিয়নস লিগে টানা ১৭ মৌসুমে গোল করলেন তিনি। একই রাতে এই রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাও। ক্রিশ্চিয়ানো রোনালদোর রয়েছে টানা ১৬ মৌসুমে গোল।

এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে মেসির গোলসংখ্যা বেড়ে হয়েছে ১২১টি। এর মধ্যে ২৭টিই করেছেন ইংল্যান্ডের ক্লাবগুলোর বিপক্ষে। যা কি না অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে ১৫টি বেশি।

মেসি-গুইয়ের গোলে পাওয়া জয়ের সুবাদে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে পিএসজি। সমান ম্যাচে সমান পয়েন্ট ক্লাব ব্রুগেরও। তবে গোল ব্যবধানে তারা রয়েছে দুই নম্বরে। ম্যান সিটি রয়েছে দুই নম্বরে, ৩ পয়েন্ট নিয়ে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান