শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোর সেনানিবাসে বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণ শুরু

যশোর সেনানিবাসে শুরু হয়েছে দুই সপ্তাহ ব্যাপী বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণ ‘এক্সারসাইজ সম্প্রীতি-১০।

৭ জুন সকাল ১০ টায় যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ সহযোগিতার ইতিহাস রয়েছে। এ যৌথ প্রশিক্ষণ দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা ও উন্নয়নের প্রচেষ্টা। ২০১০ সাল থেকে এ প্রশিক্ষণটি উভয় দেশ আয়োজন করে আসছে। এ যৌথ প্রশিক্ষণের উদ্দেশ্য ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ইতিবাচক সম্পর্ককে আরো সুদৃঢ় করা। অনুশীলনটি কমান্ড পোস্ট এক্সারসাইজ, ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ এর সমন্বয়ে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দুই দেশের সেনারা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার রুপেশ শেহগাল।
তিনি বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা ও পারস্পরিক প্রতিশ্রুতির উপর। এই প্রশিক্ষণের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সন্ত্রাস দমন মানবিক সহায়তা দুর্যোগ ব্যবস্থাপনা এবং জাতিসংঘের অধীনে বেসামরিক নাগরিকদের সুরক্ষা সহায়তা সহ অন্যান্য কার্যক্রম সমূহ ইতিবাচক প্রসার ঘটবে। এ যৌথ প্রশিক্ষণে উভয় দেশ হতে কমান্ডিং অফিসার, জুনিয়র কমান্ডিং অফিসার সহ বিভিন্ন পদবীর সেনা সদস্যরা অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আগামী ১৬ জুন পর্যন্ত কমান্ড পোস্ট এক্সারসাইজ ও ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তা ফেরত পাঠানোরবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির
  • আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: মন্ত্রী দিলীপ ঘোষ