শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাক চালক-হেলপারের

মোঃ ওসমান গনি, (বেনাপোল): যশোরে রেল ক্রসিংয়ে ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) ভোরে যশোর চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পারভেজ ও নাজমুল। এদের মধ্যে পারভেজ দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক। তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে। আর হেলপার নাজমুলের বাড়ি একই জেলার মহেশপুরের আজমপুর গ্রামে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে যশোর পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফায়ার সার্ভিস কর্মী আব্দুস সালাম জানান, মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোর আসছিল। পথে রেল ক্রসিং অতিক্রম কালে এ দুর্ঘটনা ঘটে। পরে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি এবং পুলিশে খবর দেই। ধারণা করা হচ্ছে রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ

সমবায় অধিদপ্তরের দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ” শীর্ষক প্রেষণে প্রকল্পেরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা

সুন্দরবনে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণবিস্তারিত পড়ুন

শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুনবিস্তারিত পড়ুন

  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই