রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে মোটরসাইকেল দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

যশোরের চৌগাছায় মোটরসাইকেল দূর্ঘটনায় আয়ূব হোসেন (৪৪) নামে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন।
তিনি উপজেলার শাহপুর বাজারে পোল্ট্রি মুরগী ব্যবসায়ী।

বৃহস্পতিবার বিকেলে চৌগাছা-যশোর সড়কের মসিয়ূর নগর বাজার মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

তিনি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ইদ্রাকপুর গ্রামের এলাহী বক্সের ছেলে।

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন ও আমিরুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার বিকেলে তিনি যশোর থেকে মোটরসাইকেল যোগে চৌগাছার দিকে আসছিলেন। এসময় চৌগাছা-যশোর সড়কের মসিয়ূর নগর বাজার মসজিদের পাশে সড়কের ধারে একটি গাছে ধাক্কা দিলে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে ভ্যানে করে উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নুজহাত বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

চৌগাছা হাসপাতালে নিহতের ভাতিজা পল্লী চিকিৎসক শাহরিয়ার হোসেন বলেন, ‘আমার চাচা আয়ূব হোসেন সকালে যশোরে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হোন। দুপুরের পরে বাড়ি থেকে চাচী ফোন দিয়ে আমাকে বলেন তোমার চাচা চৌগাছা হাসপাতালে, তুমি সেখানে যাও। এখানে এসে দেখছি চাচা মারা গেছেন।’

তিনি জানান, ‘আমার চাচা আয়ূব হোসেনের শাহপুর বাজারে একটি পোল্ট্রি মুরগীর দোকান রয়েছে।’

তিনি আরো বলেন’ ‘আমার পিতা শাহ সেকেন্দারও ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত হন।’

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরবিস্তারিত পড়ুন

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম