বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের বাগআঁচড়ায় তৃপ্তির নেতৃত্বে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল

শাহারুল ইসলাম রাজ, বাগআঁচড়া, শার্শা (যশোর): যশোরের শার্শার বাগআঁচড়ায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকারী শেখ হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবীতে ও স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ২য় দিনের অবস্থান কর্মসূচি পালনসহ বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই আগস্ট) দুপুরে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জান মিঠুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গেলো ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে আ.লীগ। আয়নাঘর বানিয়ে শত শত মানুষকে গুম খুন করেছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আমরা প্রত্যেকটি হত্যাকান্ডের বিচার চাই। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-ছাত্রীদের উপর নির্মমভাবে গুলি চালিয়ে আমার শত শত সন্তানদের হত্যা করেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। নিহত আমার প্রতিটা সন্তানের রক্তের দাম শেখ হাসিনাকে দিতে হবে।
তিনি আরো বলেন,দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির দলীয় কোন কর্মসূচি করতে দেয়নি স্থানীয় আ.লীগ। আর এখন আওয়ামী সন্ত্রাসীরা কোন অপকর্ম অপতৎপরতা চালানোর চেষ্টা করলে দাত ভাঙ্গা জবাব দেয়া দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। এখন থেকে আর কোনো নৈরাজ্য চলবে না।

অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, শহিদুল ইসলাম, আলমগীর কবির, কামরুজ্জামান মুন্না, শার্শা উপজেলা যুবদলের সদস্য আল উজায়ের সুজন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, মাহমুদ সরদার, আব্দুল হামিদ গাজী, আমজাদ হোসেন নান্নু, কুদ্দুস,মন্টু, আশিক,মিলন,হৃদয়, পরশ, সাংবাদিক শাহারুল ইসলাম রাজ, সহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা