বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের বেনাপোলে এক ব্যক্তিকে গ*লা কে*টে হ*ত্যা

এম ওসমান, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে মিজানুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৯ আগস্ট)ভোর রাতে নিজ বাড়ির উঠানে তাকে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিতে পায়ের রগ কেটে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

সে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদার এর ছেলে এবং পেশায় কসাই।

নিহত মিজানুর রহমানের স্ত্রী বলেন, রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাবে বলে ভ্যান চালক বাইরে থেকে ডাকাডাকি করে। আমি উঠে বের হয়ে দেখি যে আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

নিহত মিজানুর রহমানের ছোট ভাই খায়রুল ইসলাম বলেন, ভোরে দিকে আমার ভাই ঘর থেকে কাজে যাওয়ার জন্য বের হয়। ঘর থেকে বেরুতেই দুর্বৃত্তরা তাকে ধরে গলা কেটে হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত করতে দু-পায়ের রগ কেটে ঘটনাস্থল ত্যাগ করে। চিৎকার শুনে বাড়ির লোকজন বাহিরে এসে তার মরদেহ দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক