রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জ তেল পাম্পে একাধিকবার তেল নেয়ার অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ তেল পাম্পে প্রতিদিনই তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের উপচেপড়া ভিড় দেখা যায়। তবে সম্প্রতি এক দিনে একই ব্যক্তি একাধিকবার তেল নিচ্ছেন- এমন দৃশ্য নিয়মিতই চোখে পড়ছে। এতে প্রকৃত কর্মজীবী মানুষ, যারা সময়ের অভাবে লাইনে দাঁড়াতে পারেন না, তারা দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকেও একবারও তেল নিতে পারছেন না। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যক্তি সারাদিন ঘুরে ঘুরে লাইনে এসে ৩-৪ বার করে ৫০০ টাকার তেল সংগ্রহ করছেন। পরে এই তেল বেশি দামে অন্যত্র বিক্রি করছেন। এভাবে তারা দিনের পর দিন মুনাফা করে নিচ্ছেন, আর ভোগান্তিতে পড়ছেন সাধারণ মোটরসাইকেল চালকরা। পাম্পে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, “অনেক মোটরসাইকেলের ট্যাংকি চেক করে দেখা যায় ইতোমধ্যে ট্যাংকি ভরা। তারপরও তারা আবার লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসে। বাধা দিলেই তর্ক-বিতর্ক শুরু হয়।” পাম্প কর্তৃপক্ষও কিছুটা অসহায়ত্বের কথাই জানিয়েছেন। তাদের ভাষায়- “লাইনে দাঁড়িয়ে এলে আমরা কীভাবে তেল দেব না? না দিলেই আমরা খারাপ হয়ে যাই। নিয়ম মেনে সবার মতো তাদেরও তেল দিতে হচ্ছে।”

অন্যদিকে নিরাপত্তায় নিয়োজিত স্থানীয় পুলিশেরও তেমন কোনো ভুমিকা দেখা যাচ্ছে না। দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য বলেন, “নির্দিষ্ট নিয়ম না থাকায় আমরা অনেক সময় কিছু করতে পারি না। তেল সংকটের সুযোগ নিয়ে কিছু লোক বারবার তেল তুলছে- এটা ঠিকই, তবে প্রতিরোধে কার্যকর নির্দেশনা প্রয়োজন।” এ বিষয়ে সচেতন মহলের দাবি, জরুরি ভিত্তিতে তেল সরবরাহে সুনির্দিষ্ট নীতি, একজন চালকের জন্য দিনে একবার তেল সরবরাহ নিশ্চিত করা এবং পাম্পে ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করা জরুরি। তা না হলে এ ধরনের অনিয়ম বাড়বে এবং প্রকৃত ভোক্তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত এবং ভোগান্তির শিকার হবে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার