শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে করাতকলে আগুন, পুড়েছে কাঠ ও যন্ত্রপাতি

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি করাতকল আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।

সোমবার (০৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার রাজগঞ্জ গোহাটার পাশে অবস্থিত মুক্তা স’মিলে এ ঘটনা ঘটে।

এতে মিলের যন্ত্রপাতি ও কাঠ পুড়ে মালিক পক্ষের পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন তারা।

করাত কলের মালিক সাইফুল ইসলাম বলেন- রাত দুইটার দিকে হঠাৎ স’মিলে আগুন লাগে। খবর পেয়ে আশপাশের লোকজনসহ আমরা এসে আগুন নিভাতে চেষ্টা করে ব্যর্থ হই। পরে ফায়ারসার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিভাতে সক্ষম হন।

সাইফুল ইসলাম বলেন- আগুন লেগে স’মিলের কাঠ চিরাই করা মেশিন, বৈদ্যুতিক মোটর ও কাঠসহ সব পুড়ে গেছে। এতে আমরা পাঁচ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছি।

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়ত হোসেন বলেন- রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ৪০ মিনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

সাফায়াত হোসেন আরও বলেন- আগুন লেগে মালিক অন্তত তিন লাখ টাকার ক্ষতির মুখে পড়েছে। আমরা পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার