রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে ডিপোতে তেল নিতে মোটর সাইকেল চালকদের ভিড়

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে তেলের ডিপোতে পেট্রোল ও অকটেন নিতে ভিড় করছেন মোটরসাইকেল চালকরা। জ¦ালানী তেলের সংকটের কারণে এ ভিড় দেখা দিয়েছে বলে জানাগেছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যার পর থেকে রাজগঞ্জ বাজারের তেলের ডিপোগুলোতে জ¦ালানী তেল বিক্রি করতে দেখা গেছে। এসময় ডিপোর সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। শুক্রবার সারাদিন রাজগঞ্জ বাজারের তেলের ডিপো ও তেল বিক্রির দোকানগুলো বন্ধ ছিলো। নাম প্রকাশ করা যাবে না এই শর্তে রাজগঞ্জ বাজারের এক তেলের ডিপো কর্মচারী জানান- পেট্রোল ও অকটেন বিক্রি করছি। তবে বেশি নেই। যা আছে তাই বিক্রি করেই শেষ। রাজগঞ্জ পুলেরহাট সড়কের একটি ডিপোতে পেট্্েরাল কিনতে আসা কয়েকজন মোটরসাইকেল চালক জানান- সামনে তেল সংকট হতে পারে এমন খবর শুনে তারা আগেভাগেই তেল সংগ্রহ করতে এসেছেন। তবে ডিপো থেকে সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে। মোটর সাইকেল চালক আজিবর রহমান জানান- এডিপো থেকে শুধু অকটেন বিক্রি করছে। পেট্রোল নেই। জানা গেছে- জ্বালানি তেলের দাম বাড়বে। এজন্য ডিপো মালিকরা তেলের সংকট সৃষ্টি করছে। নিজের মোটর সাইকেলের জন্য অকটেন ক্রেতা হানুয়ার গ্রামের ইমামুল হোসেন ও বিল্লাল হোসেন জানান- ১২৫ টাকা করে লিটার নিচ্ছে। যা ১০ টাকা প্রতিলিটারে বেশি নেওয়া হচ্ছে। এদিকে, পেট্রোলের পাশাপাশি ডিজেল সংকটের কারণে চরম দুশ্চিাই পড়েছে রাজগঞ্জ অঞ্চলের কৃষকরা। বর্তমানে ইরি-বোরো মৌসুমের ভরা সেচকাল চলায় শ্যালো মেশিনের জন্য ডিজেল অপরিহার্য। কিন্তু তেল বিক্রির দোকানে ও ডিপোতে ডিজেল পাওয়া যাচ্ছে না। যে কারণে কৃষকরা ভয়াবহ সমস্যায় পড়েছে। বর্তমান সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করতে একটি অসাধু মহল জ¦ালানী তেলের সংকট ও দাম বৃদ্ধি করছে বলে জানান স্থানীয় অনেকেই। জ¦ালানী তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি