শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শা সীমান্তে বিএসএফের গুলিতে চোরাকারবারি আহত

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে শামিম হোসেন (২৪) নামে এক চোরাকারবারি আহত হয়েছে।

সোমবার দুপুরে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত শামিম হোসেন হরিশচন্দ্রপুর গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে শামিম হোসেনসহ ৪/৫ জন চোরাকারবারি বাংলাদেশের হরিশচন্দ্রপুর সীমান্তের ৪/৫নং পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে ভারতীয় সীমান্তের সোনাই নদী পাড় হয়ে কোন কিছু চোরাচালানের উদেশ্য ভারতে প্রবেশ করে। এ সময় ভারত সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে এবং শামিম এর গায়ে গুলি লেগে আহত হয়। পরবর্তীতে শামিম নিজ বাড়িতে এসে অজ্ঞাত স্থানে অবস্থান করে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

হরিশচন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য জুবাইদুর রহমান সান্টু বিষয়টি নিশ্চিত করে জানান, শামিম হোসেনকে সীমান্তে বিএসএফ রাবার বুলেট ছোড়ে আহত করেছে। সে কোথায় চিকিৎসা হচ্ছে জানা যায়নি।

এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল রশিদ আনোয়ার মোবাইল ফোনে জানান, বিএসএফের রাবার বুলেটে গোগা সীমান্তে শামিম হোসেন নামে এক যুবক আহত হয়েছে। খবর পেয়ে তার বাড়ি বিজিবির একটি টিম পাঠানো হয়েছিল। বাড়িতে কেউ না থাকায় কোথায় চিকিৎসা হচ্ছে জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার বাসিন্দারা জানান, শামিম হোসেন একজন চিহ্নিত চোরাকারবারি। সে ভারত সীমান্ত হতে মাদক ও স্বর্ণ চোরাচালান এর সাথে জড়িত।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা

এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের হোটেলবিস্তারিত পড়ুন

ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ

ভারত কোনো ধর্মশালা নয়, দেশের মাটিতে বসবাস এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারবিস্তারিত পড়ুন

  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ