রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শা সীমান্তে ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন!

এম ওসমান, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে একজন ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বহিনী বিএসএফ। শুক্রবার দিবাগত রাত ৩টার সময় ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদেরকে বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে পুশইন করে।
যাদেরকে পুশইন করে তারা হলেন, খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখ এর ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং তাদের সাথে জোরপূর্বক ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখ এর ছেলে আনোয়ার হোসেন (২৫) কে পুশইন করে।
শার্শা থানা সুত্রে জানা যায়, শার্শা থানার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে ডিউটি করার সময় সীমান্তের নারিকেল বাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজন লোক আসতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা জানান ভারতীয় বিএসএফ তাদেরকে তাঁরকাটা পার করে এপাশে পাঠিয়েছে। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
শাহিন শেখ জানান, দীর্ঘদিন তারা দুইভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। গত ৫ই আগস্ট সেখানকার পুলিশ তাদেরকে আটক করে। পরে পুলিশ তাদেরকে সীমান্তে নিয়ে এসে বিএসএফ’র হাতে তুলে দেয়। গত কয়েক দিন বিএসএফ ক্যাম্পে আটক থাকার পর শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাদেকে সীমান্তের এ পাশে পার করে দেয়। পরে পুলিশ তাদের আটক করে। তাদের সাথে থাকা ভারতীয় নাগরিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমরা তাকে চিনি না বিএসএফ ক্যাম্পে তার সাথে দেখা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে সীমান্ত দিয়ে পুশইন হয়ে আসা তিনজনকে পুলিশ আটক করেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গস্খহণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে শালকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ জানান, বিষয়টি তাদের জানা নাই।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন