শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ ওসমান গনি, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা গ্রামে পূর্বশত্রুতার জেরে মুসা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে ওই গ্রামের মৃত আতাউল হকের ছেলে।

আসামীরা হলেন, শার্শার হরিনাপোতা গ্রামের নান্নুর ছেলে মিলন, আব্দুল ওহাবের ছেলে রফিকুল ও শান্টুু মিয়ার ছেলে সুমন।

বৃহস্পতিবার রাতে তাকে কুপিয়ে আহত অবস্থায় রাস্তায় ফেলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় ৩ জনকে আসামী করে শার্শা থানায় মামরা দায়ের হয়েছে। হরিনাপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ হানিফ জানান, মুসা মান্দারতলা বাজারের একটি চায়ের দোকান বসেছিল। হঠাৎ দুটি মাইক্রোবাস এসে থামে। মাইক্রোবাস থেকে নেমে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত মুসাকে এলোপাতাড়ি ভাবে দা দিয়ে কুপাতে থাকে।

পরে মারা গেছে ভেবে তাকে ফেলে তারা চলে যায়। যাবার সময় দুইটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে যান বলে জানান ওই ইউপি সদস্য।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই শার্শা থানায় একটি মামলা হয়েছে। আজ বিকালে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে বলে জেনেছি। জড়িতদের আটকে পুলিশী অভিযান চলছে।

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন