বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় ৪ যুগ ধরে খবরের কাগজের ফেরিওয়ালা সিরাজের মৃত্যু

মোঃ ওসমান গনি, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলা দূরন্ত গতির খবরের কাগজের ফেরিওয়ালা সিরাজুল ইসলাম সিরাজ (৮৪) আর নেই। শনিবার (১৬ নভেম্বর) রাতে শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের নিজ বাসভবনে প্রবীণ এই সংবাদপত্র পরিবেশক সিরাজুল ইসলাম সিরাজের চিরদিনের জন্য জীবনাবসান ঘটেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে তিনি দীর্ঘ ৪ যুগেরও বেশি সময় ধরে খবরের কাগজের ফেরিওয়ালা হয়ে নাভারন, শার্শা ও বেনাপোলে নিজ দায়িত্বে সংবাদপত্র পৌঁছিয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় প্রবীণ সাংবাদিক আব্দুল মান্নান।

বেনাপোলের সংবাদপত্র সরবরাহের এজেন্ট পারভেজ আলম টিপন তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, আর কখনো বলবে না, খোকা! কাগজ পেয়েছিস? দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে প্রতিদিন সকালে মোবাইলে এ কথাটাই শুনেছি। আর কখনো শুনবো না।

গতকাল রাতে শার্শার এই প্রবীণ সংবাদপত্র পরিবেশক সিরাজুল ইসলামের জীবনাবসান ঘটেছে। রবিবার বেলা ১১টার সময় স্বরুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
মৃত্যুকালে তিনি ৩ কন্যা, ১ পুত্র ও ১ স্ত্রী রেখে গেছেন।

স্থানীয় গণমাধ্যম কর্মীরা দীর্ঘদিনের খবরের ফেরিওয়ালা খ্যাত সিরাজুল ইসলাম সিরাজের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপণ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাতা ছিলো দূঃখে ভারাক্রান্ত।

এছাড়া শার্শা উপজেলার সকল প্রান্তের সংবাদপত্র বিক্রেতারা সহকর্মী ও শ্রদ্ধেয় গুরুজন সিরাজুল ইসলাম সিরাজের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের সাথে সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার