বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক স্কুল চ্যান্সেরল, মেয়র, ব্রংক্স-ব্রুকলীনে ২ ছাত্র নিহত, অভিভাবকরা উদ্বিগ্ন

নিউইয়র্ক সিটির স্কুলগুলোও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে উল্লেখ করে স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাংকস আশংকা প্রকাশ করেছেন। তিনি বলেন, সিটির স্কুলগুলো জরুরী অবস্থা বা স্টেট অব ইমার্জেন্সি বিরাজ করছে।

উল্লেখ্য গত সপ্তাহে শুক্রবার ও বৃহস্পতিবার দুটি হাইস্কুল ছুটির পরে গুলি ও ছুরিকাঘাতে দুইজন ছাত্রের মৃত্যু ও একজন ছাত্র গুরুতর আহত হলে আবার পরিস্থিতি আশংকাজনক হয়ে ওঠে। কোনি আইল্যান্ডের একটি হাইস্কুলে ছুটির পরে একদল ছাত্র নাইহিম রাইট নামের ১৭ বছর বয়সী ছাত্রের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ছুরিকাঘাত করে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরদিন মারা যায়। এর আগের দিন সাউথ ব্রংক্সে বাস্কেট বল খেলার সময় গুলিতে ১৫ বছর বয়সী জোসু লোপেজ ওরতেগা নিহত হয়।

চ্যান্সেলর ব্যাংকস বলেন, আমরা চাই না একটি প্রাণও ঝরে যাক। আমরা চাই না স্কুল এবং এর আশেপাশের এলাকা আমাদের ছেলেমেয়েদের জন্য অনিরাপদ হয়ে উঠুক। সে জন্য আমরা এটাকে স্টেট অব ইমার্জেন্সি বলছি। এর জন্য আমাদের আরো সিরিয়াস হতে হবে এবং এই ধরনের ভায়োলেন্স সম্পূর্ণ বন্ধ করতে হবে।

চ্যান্সেলর ব্যাংকস বলেন, আমি এটাকে কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা বলতে রাজি নই।

পুলিশ সূত্র বলছে গত সপ্তাহে নিউইয়র্ক সিটিতে কিশোররা ৪টি বন্দুক ভায়োলেন্সের ঘটনা ঘটিয়েছে। এরা কেউ বন্দুকধারী কেউ তাদের শিকার। গত বছর নিউইয়র্ক সিটিতে ১৮ বছরের কমবয়সী ১৫৭ জন গান ভায়োলেন্সে হতাহত হয়। ২০২১ সালের তুলনায় তা ১৫ শতাংশ বেশি বলে এনওয়াইপিডির সূত্রে লিখেছে শুক্রবারের ডেইলি নিউজ।

গত মঙ্গলবার পুলিশ কমিশনার কিচ্যান্ট সিউয়েলসহ ২০০টি স্কুলের স্টাফ, কম্যুনিটি একটিভিস্টকে নিয়ে স্কুল চ্যান্সেলর তার অফিসে বৈঠক করে স্কুল ভায়োলেন্স নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা করেন।

পরপর দুই ঘটনায় দুই স্কুল ছাত্রের মৃত্যুতে মেয়র এরিক এডামসও বিস্ময় প্রকাশ করেছেন। তিনি ব্রæকলীনে নিহত নাইহিম রাইটের বাড়িতে গিয়ে তার মায়ের সাথে দেখা করে সহানুভূতি জানানোর পাশাপাশি টিনএজারদের মধ্যে গান ভায়োলেন্স নিয়ন্ত্রণ বিষয়ে তার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও বৃহস্পতিবার স্টেট অব দ্য সিটি ভাষণে নিউইয়র্ক সিটি থেকে গান ভায়োলেন্স সম্পূর্ণ বন্ধ করে এই সিটিকে নিরাপদ সিটি হিসাবে গড়ে তোলার লক্ষ্যে তার কর্মসূচীর কথা বলেন।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ১৬০০ পাবলিক স্কুলে বিপুল সংখ্যক বাংলাদেশী বংশোদ্ভুত ছেলেমেয়ে পড়ালেখা করে। ফলে দুটি গান ভায়োলেন্সের ঘটনা বাংলাদেশী অভিভাবকদেরও উদ্বিগ্ন করে তুলেছে।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা