রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন

আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে লড়ছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট দলের মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের এ নির্বাচনে কী হতে যাচ্ছে সেদিকে এখন দৃষ্টি পুরো বিশ্বের। এরইমধ্যে নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ শুরু হওয়ার আগের দিন ভোটারদের কাছে নিজেদের প্রচারণা চালাচ্ছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী দুই নেতা।

প্রচারের শেষ দিন সোমবার বিভিন্ন নাটকীয়তার মধ্যে দিয়ে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রতিপক্ষ জো বাইডেন ভোটারদের কাছে তাদের প্রতিশ্রুতি তুলে ধরার জন্য শেষ সুযোগ হিসেবে পুরো দিন ব্যস্ত সময় পার করছেন।

রিপাবলিকান প্রেসিডেন্ট শেষ দিনে উত্তর ক্যারোলিনা থেকে উইসকনসিনে পাঁচটি সমাবেশ করছেন।

অন্যদিকে, বাইডেন তার দিনের বেশির ভাগ সময় পেনসিলভেনিয়ায় ব্যয় করছেন। যেখানে একটি জয় ট্রাম্পের ২৭০ ইলেক্টোরাল কলেজের ভোট পাওয়ার পথ সংকীর্ণ করে দেবে।

দ্বিতীয় মেয়াদে দেশটির দায়িত্বে ট্রাম্প আসছেন নাকি প্রথমবারের মতো সর্বোচ্চ পদে জো বাইডেন আসছেন তা করোনাভাইরাসের এ দুর্যোগের সময়ে ভোটগ্রহণ শেষে হয়তো আজ মঙ্গলবারই জানা যাবে না। যদিও নির্বাচনের দিনই ভোটগণনা করে ফলাফল ঘোষণার কথা রয়েছে।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নির্বাচন শেষ হওয়ার পর, দীর্ঘদিন ধরে ব্যালট পেপার গণনার বিষয়টি ভয়াবহ। এটা সুপ্রিম কোর্টের বিরক্তিকর বিধিমালা। কম্পিউটার প্রযুক্তির এ যুগে, কেনো নির্বাচনের রাতেই আমরা ফলাফল পাবো না? গণনায় এগিয়ে থাকলে ভোটের রাতেই, বিজয় ঘোষণার পরিকল্পনা আমার। ডেমোক্র্যাট সরকার থাকা, রাজ্যগুলোয় কারচুপির অভিযোগও তোলেন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প, পেনসিলভানিয়া বা নেভাদা’য় নিরপেক্ষ ফলাফল পাওয়া কঠিন। রাজ্যগুলোয় বিপুল পরিমাণ মেইল-ইন ব্যালট হারানোর খবর পেয়েছি। অথচ, মার্কিনীরা প্রায় একমাস যাবৎ আগাম ভোট দিচ্ছেন। এই কারচুপি চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত। বাইডেন সমাবেশ করেন পেনসিলভানিয়া ও জর্জিয়ায়। তার দাবি, ট্রাম্পকে বিদায় করার জন্য মুখিয়ে আছে যুক্তরাষ্ট্রের মানুষ।

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেন, দেশরক্ষায় ব্যর্থ প্রেসিডেন্ট আর দু’দিনের মধ্যেই ক্ষমতাচ্যুত হবেন। বর্ণবৈষম্যের ইতি টেনে, সবার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো আমরা। কারণ, গেলো ৪ বছরে সবখাতে বৈষম্যের শিকার অশ্বেতাঙ্গরা। কারচুপির অভিযোগ কিংবা ট্রাম্পের হুমকিতে বিভ্রান্ত না হয়ে মানুষকে ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানান বাইডেন।

জো বাইডেন বলেন, ভোটের মাধ্যমেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গুরুত্বপূর্ণ এ নির্বাচনে ভোটারদের বিরত রাখার চেষ্টা করছে রিপাবলিকানরা। পেনসিলভানিয়া নিয়ে ভীত প্রেসিডেন্ট। কারণ- এখানে ভোটাররা ঘুরে দাঁড়ালেই তার বিদায়ঘণ্টা বেজে যাবে।সবশেষ জরিপ অনুসারে, ট্রাম্পের চেয়ে প্রায় ৯ শতাংশ বেশি সমর্থন নিয়ে এগিয়ে, বাইডেন।

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩