রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রের এক বন্দুকধারীর হামলায় ৮ জনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের এক বন্দুকধারীর হামলায় আটজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানায় ক্যালিফোর্নিয়ায়।

বুধবার(২৫ মে) স্থানীয় সময় সকালে স্যান জোসের রেল ইয়ার্ডে এ ঘটনা ঘটে। হামলাকারী নিজেও মারা গেছেন।

স্যান জোসের মেয়র স্যাম লিকার্ডো টুইটারে জানান, শহরের প্রধান বিমানবন্দরের কাছে সান্তা ক্লারা ভ্যালির ট্রান্সপোর্টেশন অথরিটি পরিচালিত রেল ইয়ার্ডে এ গুলির ঘটনা ঘটে। এখন আর কোনো হুমকি নেই এবং রেল ইয়ার্ডও খালি করে ফেলা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘এটা আমাদের শহরের জন্য একটি ভয়াবহ দিন। এমন দিন যেন আর না আসে।

এবিসি নিউজ জানায়, হামলাকারী ট্রান্সপোর্টেশন সাবেক অথরিটির কর্মী, হামলার আগে তিনি নিজের বাড়িতে আগুন দেন বলে জানিয়েছে তারা। সান্তা ক্লারা শেরিফ অফিসের মুখপাত্র রাসেল ডেভিস বলেন, গুলির শিকার ব্যক্তিদের মধ্যে ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির কর্মীরাও রয়েছেন। এ ছাড়া যে ব্যক্তি প্রকাশ্যে গুলি করতে শুরু করেন, তিনিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। মেয়র স্যাম জানান, গুলিতে আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যম জানায়, চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৩০টি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী