সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুদ্ধ বন্ধে ৬ এপ্রিলের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হবে: হোয়াইট হাউজ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে আগামী ৬ এপ্রিলের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৩০ মার্চ) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ট্রাম্প এর আগে ট্রুথ সোশ্যালে লিখেছিলেন যে, যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা ১০ দিনের জন্য, অর্থাৎ ৬ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখছে। এই সময়ের মধ্যে ওয়াশিংটন কী অর্জন করতে চায়—এ প্রশ্নের জবাবে লেভিট বলেন, ট্রাম্প একটি চুক্তি করতে চান।

তিনি আরও বলেন, এই সময়সীমা দ্রুত ফুরিয়ে আসছে। আর কয়েক দিন বাকি, তারপর ১০ দিনের সময়সীমা শেষে কী হয়, দেখা যাবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, যদি ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনাকে ব্যাহত করে, তাহলে ওয়াশিংটন ইরানের সব বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্র এবং উপসাগরের খার্গ দ্বীপ ধ্বংস করে দেবে।

একই সঙ্গে তিনি জানান, সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ইরানের নতুন যুক্তিবাদী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। তিনি দাবি করেন, এই আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানান, পাকিস্তানসহ অন্য মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আলোচনার একটি প্রস্তাব পেয়েছে ইরান, তবে ওয়াশিংটনের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ হয়নি।

সূত্র: তাস

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট