শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অধিদপ্তরের উদ্যোগে বালিকাদের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া অধিদপ্তরের উদ্যোগে
বালিকাদের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের
আয়োজনে জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আকতারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শ্যামনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু ও নকিপুর এইচ.সি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিংড়িখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হাফিজুর রহমান প্রমুখ।

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালিকাদের ফুটবল খেলায় অংশ নেয় ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়, চিংড়িখালী মাধ্যমিক বিদ্যানিকেতন ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। চিংড়িখালী মাধ্যমিক বিদ্যানিকেতন বনাম নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মধ্যকার খেলায় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চিংড়িখালী মাধ্যমিক বিদ্যানিকেতনকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারী শাহরিয়া।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা