বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জ-খেদাপাড়া সড়কের বেহাল দশা সড়কের মাঝখানে বড় বড় গর্ত, ঘটছে দুর্ঘটনা

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের ‘রাজগঞ্জ-পুলেরহাট’ সড়কের রাজগঞ্জ থেকে খেদাপাড়া পর্যন্ত সড়কটি সংস্কারের অভাবে বেহাল দশায় রুপ নিয়েছে। সড়কের মাঝখানে মাঝখানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। যেখানে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়িত। নির্মাণের পর একবারও এ সড়কের সংস্কার করা হয়নি। ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলরত যানবাহন ও যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন- এ আঞ্চলিক সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে। মনিরামপুর উপজেলার খেদাপাড়া বাজার থেকে রাজগঞ্জ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার। এএলাকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক। যাতয়াতে কম সময় লাগায়, বিধায় সড়কটি ব্যবহার করে থাকে ব্যস্ততম যাত্রী সাধারণরা।

শুধু তাই নয় পাইকগাছা, কেশবপুর ও সাতক্ষীরা থেকে ঢাকাগামী যানবহনও এ সড়ক দিয়ে চলাচল করে। উল্লেখিত আঞ্চলিক সড়কের দু’পাশে বসবাসরত বাসিন্দারা জানান- বেশ কয়েকবছর আগে এ সড়কটি নির্মান করা হয়। এরমধ্যে সড়কের মাঝখানে মাঝখানে ভেঙ্গে যেয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। একটু বৃষ্টি হলেই, এই গর্তের মধ্যে পানি জমে থাকে। তখন এই সড়কে চলাচলরত ভ্যানগাড়ীসহ ছোট ছোট যানবহনগুলো দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় শাহিনুর রহমান (৪৫) নামের একজন বাসিন্দা বলেন- বিশেষ করে এ সড়কের রাজগঞ্জ- হানুয়ার বটতলা থেকে খেদাপাড়া বাজার পর্যন্ত ভয়ানক অবস্থা। তিনি জানান- এ সড়ক নির্মাণের পর এখানো সংস্কার কাজ করা হয়নি।

সরেজমিনে দেখা গেছে- রাজগঞ্জ হানুয়ার বটতলা থেকে খেদাপাড়া বাজার পর্যন্ত ৭ কিলোমিটার সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কের বাকি অংশের বিভিন্ন জায়গায় রাস্তা ফুলে ফেঁপে উঠে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পিচ এবং ইটের খোয়া উঠে মাটি দেখা যাচ্ছে। সড়কের পার্শ্ববর্তী এলাকাবাসীরা জানিয়েছেন- অত্যন্ত ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ সড়ক এটি। সড়কটি ভেঙ্গে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়রা আরও জানান- এ সড়কটি কয়েক বছর আগে নির্মান করা। এতো দ্রæত সড়কটি নষ্ট হওয়ার কথা নয়। সড়ক নির্মাণের কাজ সঠিক না হওয়ার কারণে এমনটা হয়েছে। এখন সড়কটি দ্রæত সংস্কার করা প্রয়োজন বলে জানান তারা। উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন- বিদেশী ইউকেয়ার নামক একটি প্রকল্পের মাধ্যমে এ সড়কের সংস্কার কাজ খুব শীঘ্রই শুরু হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি