শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে নিত্যপণ্যের পাশাপাশি অতিরিক্ত দামের ওষুধ কিনতে বিপাকে অল্প আয়ের মানুষ

নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি অতিরিক্ত দামের ওষুধ কিনতে মহা বিপদে আছে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খেটে খাওয়া অল্প আয়ের সাধারণ মানুষ।

বাজারে প্রতিদিন কোনো না কোনো পণ্যের দাম বাড়ছেই। একজন সাধারণ মানুষ সারাদিন কাজ করে ৩০০/৪০০ টাকা আয় করে চাল, ডাল, তেল, তরি-তরকারি কিনতেই টাকা শেষ হয়ে যায়। তারপর রয়েছে ওষুধ কেনা।

রাজগঞ্জের বাসিন্দা আইয়ুব হোসেন (৫০) নামের একজন দিনমুজুর বলেন- বাড়িতে রয়েছে শিশু এবং প্রবীণ মানুষ। দুই বয়সের মানুষের জন্য প্রতিদিন ওষুধ কিনতে হয়। ওষুধের যে দাম তাতে কিনতে যেয়ে প্রতিনিয়ত বিপাকে রয়েছি।

রাজগঞ্জের হানুয়ার গ্রামের বাসিন্দা মোকলেছুর রহমান (৪৫) বলেন- নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়ে যাওয়ার কারনে সাধারণ মানুষ খুব কষ্ঠে আছে। সেই সাথে মাত্রাতিরিক্ত দাম দিয়ে ওষুধ কিনতে হিমশিম খাচ্ছে খেটে খাওয়া মানুষ।

তিনি বলেন- এমন পরিবার আছে, প্রতিদিন ১০০-২০০ টাকার ওষুধ কিনতে হচ্ছে। তারা কিভাবে পারবে। নাম প্রকাশ না করার শর্তে রাজগঞ্জ বাজারের একজন ওষুধ ব্যবসায়ী বলেন- ওষুধের দাম কোম্পানি থেকে বাড়ানো হয়। আমাদের বাড়ানোর কোনো সুযোগ নেই। তবে আমরা বুঝি, মানুষ ওষুধ কিনতে এসে কত সমস্যায় পড়ে। অনেকেই প্রয়োজন মতো ওষুধ কিনতে পারে না।

খোঁজখবর নিয়ে জানা গেছে- ডাক্তার দেখানো থেকে শুরু করে, ওষুধ কিনে খাওয়া পুর্যন্ত মানুষের সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে। চিকিৎসাখাত নি¤œবিত্ত মানুষের আওতার বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে।

বিশেষজ্ঞদের মতে- ওষুধের দাম বাড়তি, ডাক্তার খরচ বাড়তি, পরিক্ষা-নীরিক্ষার খচর বাড়তি। সব মিলিয়ে অল্প আয়ের মানুষ ভবিষ্যতে চিকিৎসা থেকে বঞ্চিত হবে। কারন আয় বাড়ছে না। বাড়ছে শুধু খরচ। তাই এসব দিকে সরকারের আশু নজর দেওয়া বিশেষ প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক