শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে পটলের দাম কমে যাওয়ায় ক্ষতিগ্রস্থ কৃষক

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে পাইকারি বাজারে পটলের দাম কমে যাওয়ায় চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষকরা।

প্রতিকেজি পটল পাইকারি বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ টাকা। কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা দরে।

বাজারে পটলের পর্যাপ্ত আমদানি হচ্ছে। চাহিদা মাফিক ক্রেতা না থাকায় কৃষকরা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন পটল।

কৃষকরা বলছেন- ক্ষেত থেকে পটল তোলা খচর আর পরিবহন খরচ উঠছে না পটল বিক্রি করে। আবার অনেক কৃষক ক্ষেত থেকে পটল তুলছে না। ফলে ক্ষেতে পচে নষ্ট হয়ে যাচ্ছে অত্যন্ত কষ্টে উৎপাদিত পটল।

শনিবার (৪ জুন-২০২২) বিকালে কথা হয় উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি-সাগরা গ্রামের কয়েকজন কৃষকের সাথে। তারা বলেন- ৫ টাকা করে প্রতিকেজি পটল বাক্রি করতে হচ্ছে বাজারে। এর থেকে আড়তদারের ১টাকা, পরিবহন খরচ দেড় টাকা। তাহলে থাকলো কি। শুধু কষ্ট করতে হচ্ছে। রাজগঞ্জের মোবারকপুর গ্রামের কৃষক নাজির হোসেন জানান- বাজারে পটলের এ দর থাকলে কৃষকদের নির্ঘাত লোকসান গুণতে হবে।

কৃষকরা বলেন- পাইকারি বিক্রি করতে গেলেই দাম কম। অথচ খুচরা বাজারে, খুচরা বিক্রেতা প্রতিকেজি ২০ টাকার কমে বিক্রি করছে না। এতে কৃষকরাও ক্ষতিগ্রস্থ হচ্ছেন আবার খুচরা ক্রেতারাও ঠকছেন।

স্থানীয় এক উপসহকারি কৃষি কর্মকর্তা বলেন- এবার মণিরামপুর উপজেলায় পটলের আবাদে অন্য বছরের মতো খুব ভালো ফলন হয়েছে। হঠাৎ করে দাম কমে যাওয়ায় কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে প্রথমদিকে পটলের লাভজনক দাম পেয়েছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা