বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে সর্দি-জ্বরে আক্রান্ত রোগী এখন ঘরে ঘরে

হেলাল উদ্দিন : মনিরামপুর উপজেলার রাজগঞ্জে সর্দি-জ্বরে আক্রান্ত রোগী এখন ঘরে ঘরে। ডায়ারিয়া ও ডেঙ্গু রোগীর সংখা দিন দিন বাড়ছে। চলতি মাসের শুরু থেকেই এসব রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েই চলেছে। প্রতিদিন উপ-স্বাস্থ্য কেন্দ্রে শতাধিক রোগী চিকিৎসা নিতে যাচ্ছেন। এদিকে উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ না থাকায় রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা। খোঁজ খবর নিয়ে এসব তথ্য জানা গেছে। উপ-স্বাস্থ্য কেন্দ্রের একজন স্টাফ জানান- চলতি মাসের শুরু থেকেই এসব রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। জ্বর, সর্দি, কাশি ও ডায়ারিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। মোমেনা খাতুন নামের এক নারী বলেন- জ্বর নিয়ে বাচ্চা ছেলেকে নিয়ে এসেছি ওষুধ নিতে। দেখি কি হয়। আরেক মহিলা সুমাইয়া খাতুন বলেন- আমার তিন বছরের শিশুপুত্র আয়ানকে নিয়ে এসেছি। সে জ্বরে আক্রান্ত। জ্বর কমছে না। এছাড়াও রাজগঞ্জ বাজারের বিভিন্ন ফার্মেসীতে ও ডাক্তারখানায় এসে জ¦রে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। জ¦রে আক্রান্ত রোগী ও তাদের স্বজনেরা জানান- রাজগঞ্জে কোনো হাসপাতাল নেই। রোগীদের নিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে আমাদের। ছুটতে হচ্ছে জেলা সদরে অথবা উপজেলা সদরে। এরমধ্যে রোগীর অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। রাজগঞ্জে একটি ৫০শয্যা বিশিষ্ট হাসাপাতালের খুব জরুরী। স্থানীয় চিকিৎসকরা জ¦রে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি পর্যাপ্ত পরিমানে সি ভিটামিনযুক্ত মৌসুমি ফল (আনারস, পেয়ারা, লেবু, আমড়া) খাওয়ার পরামর্শ দিচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন