মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আমাদের এ্যাম্বুলেন্সে কর্তৃপক্ষ

রাজগঞ্জ প্রতিনিধি : যশোর জেলার রাজগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মনিরামপুরের ‘আমাদের এ্যাম্বুলেন্স’-এর পরিচালক অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সমসাময়িক পত্রিকার সম্পাদক মোঃ শাহ্্ জালাল।

রবিবার (১৩ এপ্রিল) বিকালে রাজগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী, সদস্য বোরহান উদ্দিন, আমিনুর রহমান, শফিকুল ইসলাম, রাশেদ আলী, শাহাজান সাকিল, ইউনুচ গাজী, আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। “মানবতার সেবায়, আপনাদের পাশে সবসময়” এই স্লোগান সামনে রেখে ২৪ ঘন্টা মনিরামপুরবাসীর সেবায় নিয়েজিত রয়েছে ‘আমাদের এ্যাম্বুলেন্স’।

মতবিনিময়কালে মোঃ শাহ্্ জালাল বলেন- আমাদের এ্যাম্বুলেন্স-এর যাত্রা শুরু প্রায় এক বছর। অত্যন্ত কম খরচে দেশের যেকোন জেলা-উপজেলা থেকে রোগী ও লাশ অত্যন্ত কম খরচে বহন করে মনিরামপুরে পৌছে দিয়ে যাচ্ছে। আমাদের এ্যাম্বুলেন্স-এর যাত্রা শুরু থেকে ৭০০ অধিক বিভিন্ন রোগে আক্রান্ত রোগী এবং ঢাকা বিমান বন্দর থেকে সম্পূর্ণ ফ্রিতে ২৩টি প্রবাসীর মৃত দেহ মনিরামপুরে আনা হয়েছে। এইভাবে অত্যন্ত কম খরচে ২৪ ঘন্টা মনিরামপুরবাসীর সেবায় নিয়োজিত রয়েছে আমাদের এ্যাম্বুলেন্স। তিনি বলেন- মনিরামপুরের যেকোন প্রান্ত থেকে আমাদের এ্যাম্বুলেন্স-এর ০১৭৬৬-৭১৫২৭৬, ০১৯২০০৯০৩৫৬ নাম্বারে যোগাযোগ করলেই দ্রুত পৌছে যাবে আমাদের এ্যাম্বুলেন্স। শাহ্্ জালাল বলেন- আমাদের এ্যাম্বুলেন্সটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মানবিক ডাক্তার খ্যাত ঢাকা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তার মেহেদী হাসান।

উল্লেখ্য, বিগত ২০২৩ সালে ডাক্তার মেহেদী হাসানের পিতা হাজী জবেদ আলী অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য একটি এ্যাম্বুলেন্স ডেকে পাইনি।

সেই সময় তিনি বলেন- প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি মনিরামপুরবাসীর সেবার জন্য একটি এ্যাম্বুলেন্স দেবো। যে এ্যাম্বুলেন্সটি ২৪ ঘন্টা মনিরামপুরবাসীর সেবায় নিয়েজিত থাকবে। তার প্রতিশ্রুতি আজ আমাদের এ্যাম্বুলেন্স।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত