বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর শাহবাগে কফিন মিছিল শিক্ষার্থীদের

নিরাপদ সড়কসহ ১১ দফা দাবিতে রাজধানীর শাহবাগ এলাকার সড়কে প্রতীকী কফিন মিছিল করেছেন শিক্ষার্থীরা।

রোববার বেলা পৌনে ১টার দিকে শাহবাগ মোড়ে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ নামে ব্যানারে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। আধা ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও পরবর্তী কর্মসূচি ঘোষণার মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়।

কর্মসূচিতে সারাদেশে সব বাসে শিক্ষার্থীদের কাছ থেকে নিঃশর্ত অর্ধেক ভাড়া কার্যকরের দাবি জানান শিক্ষার্থীরা।

কফিন মিছিলে ‘আইন করে হাফপাস, দিতে হবে দিয়ে দাও’, ‘বিচার বিচার চাই, সড়ক হত্যার বিচার চাই,’ ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’- ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

রাজু ভাস্কর্যের সমাবেশ থেকে সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদী গানের আসর আয়োজনের কর্মসূচি দেওয়া হয়।

নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইনজামুল হক পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, সড়ক ব্যবস্থায় আলোর পথ দেখানোর জন্য আগামীকাল আমরা শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করব।
পাশাপাশি সেখানে প্রতিবাদী গানের আসর হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

জ্বালানি তেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকদের চাপে গত ৭ নভেম্বর সরকার বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ায়। এর পর থেকেই বাসে অর্ধেক ভাড়া দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। ৩০ নভেম্বর পরিবহণ মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর থেকে ঢাকা শহরে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর। রোববার পরিবহণ মালিকদের পক্ষ থেকে জানানো হয়, ১১ ডিসেম্বর থেকে সব শহরে সিটি সার্ভিসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী