শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজশাহীতে ৭৫ টাকায় দুধ মিলবে ২৭ রমজান পর্যন্ত

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহীতে মাত্র ৫ টাকা পিস দরে ডিম বিক্রি শুরুর পর এবার ৭৫ টাকা লিটার দুধ বিক্রি শুরু হয়েছে। আগামী ২৭ রমজান পর্যন্ত এ দরে ডিম ও দুধ কিনতে পারবেন সাধারণ মানুষ। মহানগর এলাকায় চলবে এ কার্যক্রম।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সোমবার থেকে ৭৫ টাকা লিটারে দুধ বিক্রি শুরু করেছে। এছাড়া আগের দিন রোববার থেকে ৫ টাকা দরে ডিম বিক্রি শুরু করে আমান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড।

রাজশাহীর বাজারে এখন এক পিস ডিম ১০-১২ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এই কার্যক্রমের আওতায় একজন ক্রেতা ৫ টাকা পিস হিসেবে সর্বোচ্চ ৩০টি ডিম কিনতে পারবেন। নগরীর সাগরপাড়া বটতলা মোড়ে আমান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের কার্যালয় থেকে ডিম বিক্রি করা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার মো. আখতার হোসেন বলেন, সরকার দেশব্যাপী স্থানীয় পর্যায়ে ডিম, দুধ, মাংস কম দামে বিক্রি করার জন্য উদ্যোগ গ্রহণ করছে। সেই নির্দেশনায় তারা রাজশাহীর বিভিন্ন জায়গায় কোম্পানি বা উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করে এই কার্যক্রম শুরু করছেন। প্রথম দিন আমান পোল্ট্রি ডিম বিক্রি শুরু করে। একইভাবে তারা নাবা ক্যাটেল ফার্মের সঙ্গে কথা বলেন এবং সুলভ মূল্যে দুধ বিক্রির জন্য উদ্বুদ্ধ করেন।

তারা রাজি হওয়ায় এর অংশ হিসেবে সোমবার দুপুর থেকে তারা দুধ বিক্রি কার্যক্রম শুরু করেছে। এর আওতায় ৯৫ টাকার পাস্তুরাইজেশন দুধ ৭৫ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে। তারা শহীদ কামারুজ্জামান চত্বরসহ বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে একেক দিন দুধ বিক্রি করবেন। আগামী ২৭ রমজান পর্যন্ত দুধ বিক্রি কার্যক্রমও চলবে। এই কার্যক্রমে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন