শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাতে হোটেলে উঠলেন স্বামী-স্ত্রী পরিচয়ে, সকালে মিলল নারীর মরদেহ

রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর সঙ্গে আসা ব্যক্তি পালিয়ে গেছেন বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। ঘটনাস্থলে আলামত সংগ্রহের কাজ করছে পুলিশ, সিআইডি, পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হোটেলের ম্যানেজার মোহাম্মদ আলী ও শাহ আলম জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় দিনাজপুরের বিরল থেকে আর্জিনা খাতুন (৪০) ও সাইফুল ইসলাম স্বামী-স্ত্রী পরিচয়ে নগরীর বসুন্ধরা আবাসিক হোটেলে ওঠেন।

শুক্রবার সকাল ৮টার দিকে ট্রেনের খবর নেওয়ার কথা বলে হোটেল থেকে বেরিয়ে যান সাইফুল। পরে হোটেলের ঝাড়ুদার হোটেলের কক্ষের দরজা তালাবদ্ধ দেখতে পান। এরপর ম্যানেজারসহ অন্যরা ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাননি। পরে তারা জানালা খুলে ভেতরে মরদেহ দেখতে পেয়ে হোটেলের মালিক ও পুলিশকে জানান।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। পলাতক সাইফুলকে আটকের চেষ্টা করছি।

একই রকম সংবাদ সমূহ

এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরবিস্তারিত পড়ুন

সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির

সরকার চৌদ্দশ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু