শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাবিতে ‘প্রেমবঞ্চিত সংঘের’ বিক্ষোভ

ভালোবাসা দিবসে একাধিক প্রেমের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আমচত্বর থেকে ‘প্রেমবঞ্চিত সংঘ’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন তারা।

এতে অংশ নেন ওই সংগঠনের শতাধিক সদস্য। প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে লেখা ছিল, ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না।’

এ সময় রাবি শাখা প্রেমবঞ্চিত সংঘের সভাপতি মো. কাজি নোমানের নেতৃত্বে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘তুমি কে, আমি কে বঞ্চিত, বঞ্চিত’ কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না। আমরা সিঙ্গেল কেন? প্রশাসন জবাব চাই’, ‘নষ্ট প্রেমের খেতাতে, আগুন জ্বালাই একসাথে’। পরে সংগঠনটির সদস্যরা গণস্বাক্ষর কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

প্রেমবঞ্চিত সংঘের সভাপতি মো. কাজি নোমান বলেন, আমরা কোনো না কোনো ভাবে প্রেম থেকে বঞ্চিত। এই অসম নীতি এবং ভালোবাসার নামে দেশে যে শ্লীলতাহানির ছড়াছড়ি, এটা আমরা চাই না। একজনের একটাই প্রেম থাকবে, একের অধিক আমরা মেনে নেবো না।

প্রেমবঞ্চিত সংঘের সদস্য আইন বিভাগের শিক্ষার্থী আসিফ বলেন, অবশ্যই আমরা প্রেমের বিরুদ্ধে না, আমরা তাদেরই বিরুদ্ধে যারা একাধিক প্রেম করে। পবিত্র প্রেমের নামে এই শ্লীলতাহানি আমরা চাই না। আমরা চাই সমতা।’

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার