শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাশিয়ানদের আরো বেশি বেশি বাচ্চা নেয়ার আহ্বান পুতিনের

রাশিয়ান নাগরিকদের আরও বেশি বেশি বাচ্চা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিগত ভাবে টিকে থাকা ঝুঁকির কথা উল্লেখ করে তিনি এই আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিগত ভাবে টিকে থাকার স্বার্থে রাশিয়ার পরিবারগুলোকে অবশ্যই কমপক্ষে দুটি করে সন্তান জন্ম দিতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি আরও বলেছেন, যদি উন্নতি ও সাফল্য লাভ করতে হয় তাহলে রুশ পরিবারগুলোকে তিন বা তারও বেশি করে সন্তান জন্ম দিতে হবে।

রয়টার্স বলছে, প্রায় দুই বছর আগে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটিতে রক্তক্ষয়ী সেই যুদ্ধ শুরু করার পর থেকে রাশিয়া ব্যাপক হতাহতের শিকার হয়েছে এবং হাজার হাজার মানুষ সংঘাতের বিরোধিতা বা যুদ্ধে যোগ দেওয়ার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। যদিও যুদ্ধে হতাহতের সংখ্যা রাশিয়া প্রকাশ করেনি।

ইউরাল অঞ্চলের একটি ট্যাংক কারখানার কর্মীদের উদ্দেশে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ার জনগণ যদি তাদের পরিচয় টিকিয়ে রাখতে চায় তবে প্রতি পরিবারে সর্বনিম্ন সংখ্যা হিসেবে দুটি শিশু থাকতে হবে।

তিনি বলেন, ‘আমরা যদি একটি জাতিগত গোষ্ঠী হিসাবে টিকে থাকতে চাই – বা রাশিয়ায় বসবাসকারী জাতিগত গোষ্ঠী হিসাবে টিকে থাকতে হয় – তাহলে (প্রতি পরিবারে) কমপক্ষে দুটি করে শিশু থাকতে হবে।’

পুতিন আরও বলেন, যদি প্রতিটি পরিবারে একটি মাত্র সন্তান থাকে, তাহলে জনসংখ্যা কমে যাবে। আর উন্নতি ও সাফল্য লাভের জন্য আপনাদের কমপক্ষে তিনটি করে সন্তানের প্রয়োজন।

রয়টার্স বলছে, পুতিন নিজেকে পরিবার, জাতি এবং অর্থোডক্স খ্রিস্টান বিশ্বাসের ওপর ভিত্তি করে ‘ঐতিহ্যগত মূল্যবোধের’ সমর্থক হিসেবে ঘোষণা করেছেন। নিজের ২৪ বছরের শাসনে দেশটি যৌন অভিমুখীতা এবং লিঙ্গ পরিচয়ের প্রকাশকে কঠোরভাবে সীমাবদ্ধ করেছে এবং ‘এলজিবিটি আন্দোলনকে’ ‘চরমপন্থি’ হিসাবে আখ্যায়িত করে নিষিদ্ধ করেছে।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া দুই দশক ধরে ধীরে ধীরে জনসংখ্যা হ্রাসের শিকার হয়েছে। আর এটি প্রধানত মদ্যপানের মতো দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর কারণে বৃদ্ধি পেয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত